সততার স্বীকৃতি পাচ্ছেন বাসচালক রাসেল
বর্তমান সময়ে নৈতিকতার অবক্ষয় যখন চারদিকে দৃশ্যমান, তখন হারিয়ে যাওয়া মূল্যবান সম্পদ প্রকৃত মালিকের কাছে ফেরত দেওয়া শুধু স্বাভাবিক প্রক্রিয়া নয়, বরং এক অনন্য দৃষ্টান্ত। সততার এমনই এক উদাহরণ তৈরি করে আগামীকাল শনিবার আনুষ্ঠানিকভাবে প্রশংসিত হতে যাচ্ছেন বাসচালক মোহাম্মদ রাসেল।
ঘটনাটি সম্প্রতি ঘটে সাভার থেকে নারায়ণগঞ্জের সাইনবোর্ড রুটে চলাচলকারী ঠিকানা পরিবহনের বাসে। দেশের উদীয়মান দাবাড়ু সুব্রত বিশ্বাস ভুলবশত তার নতুন কেনা আইফোন, একটি বিশেষায়িত ল্যাপটপ ও গুরুত্বপূর্ণ হার্ডডিস্ক বাসে রেখেই নেমে যান। বাসের চালক মোহাম্মদ রাসেল সরঞ্জামগুলো অক্ষত অবস্থায় পান। কিন্তু নতুন কেনা মোবাইল ফোন প্যাকেটজাত অবস্থায় থাকায় মালিকের সঙ্গে যোগাযোগ করাটা শুরুতে তার জন্য দুঃসাধ্যই ছিল। পরে প্রযুক্তিতে দক্ষ এক ব্যক্তির সহায়তায় হার্ডডিস্ক থেকে মালিকের ফোন নম্বর উদ্ধার করেন মোহাম্মদ রাসেল। সেই নম্বরে যোগাযোগ করে তিনি সুব্রত বিশ্বাসের মূল্যবান সামগ্রীগুলো তার হাতে তুলে দেন।
এই সততার স্বীকৃতিস্বরূপ পন পাওয়ার রাউন্ড রবিন লিগ দাবা প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে মোহাম্মদ রাসেলকে সম্মাননা জানানো হবে। পন পাওয়ার চেস ক্লাবে
বর্তমান সময়ে নৈতিকতার অবক্ষয় যখন চারদিকে দৃশ্যমান, তখন হারিয়ে যাওয়া মূল্যবান সম্পদ প্রকৃত মালিকের কাছে ফেরত দেওয়া শুধু স্বাভাবিক প্রক্রিয়া নয়, বরং এক অনন্য দৃষ্টান্ত। সততার এমনই এক উদাহরণ তৈরি করে আগামীকাল শনিবার আনুষ্ঠানিকভাবে প্রশংসিত হতে যাচ্ছেন বাসচালক মোহাম্মদ রাসেল।
ঘটনাটি সম্প্রতি ঘটে সাভার থেকে নারায়ণগঞ্জের সাইনবোর্ড রুটে চলাচলকারী ঠিকানা পরিবহনের বাসে। দেশের উদীয়মান দাবাড়ু সুব্রত বিশ্বাস ভুলবশত তার নতুন কেনা আইফোন, একটি বিশেষায়িত ল্যাপটপ ও গুরুত্বপূর্ণ হার্ডডিস্ক বাসে রেখেই নেমে যান। বাসের চালক মোহাম্মদ রাসেল সরঞ্জামগুলো অক্ষত অবস্থায় পান। কিন্তু নতুন কেনা মোবাইল ফোন প্যাকেটজাত অবস্থায় থাকায় মালিকের সঙ্গে যোগাযোগ করাটা শুরুতে তার জন্য দুঃসাধ্যই ছিল। পরে প্রযুক্তিতে দক্ষ এক ব্যক্তির সহায়তায় হার্ডডিস্ক থেকে মালিকের ফোন নম্বর উদ্ধার করেন মোহাম্মদ রাসেল। সেই নম্বরে যোগাযোগ করে তিনি সুব্রত বিশ্বাসের মূল্যবান সামগ্রীগুলো তার হাতে তুলে দেন।
এই সততার স্বীকৃতিস্বরূপ পন পাওয়ার রাউন্ড রবিন লিগ দাবা প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে মোহাম্মদ রাসেলকে সম্মাননা জানানো হবে। পন পাওয়ার চেস ক্লাবের আয়োজন ও বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে তাকে ফুল, সম্মাননা ক্রেস্ট ও উপহার হিসেবে পাঞ্জাবি প্রদান করা হবে। এ ছাড়া দাবাড়ু সুব্রত বিশ্বাস ব্যক্তিগতভাবেও তাকে পুরস্কৃত করবেন বলে জানা গেছে।
আয়োজক ও দাবা কোচ আবু সুফিয়ান শাকিল এ প্রসঙ্গে বলেন, ‘একজন দাবাড়ুর ক্যারিয়ারের জন্য ল্যাপটপ ও হার্ডডিস্কে সংরক্ষিত তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা জিনিসপত্রের বাজারমূল্যের চেয়ে সুব্রত বিশ্বাসের ক্যারিয়ারের গুরুত্বকেই বেশি বিবেচনা করছি। সেই দৃষ্টিকোণ থেকেই চালক মোহাম্মদ রাসেলকে সম্মানিত করার এই ক্ষুদ্র প্রয়াস।’
উল্লেখ্য, উদীয়মান দাবাড়ুদের প্রতিযোগিতামূলক অভিজ্ঞতা বৃদ্ধির লক্ষ্যেই এ আসরের আয়োজন করা হয়। আসরে ভারত থেকে অংশগ্রহণ করেছেন সুবাব্রত রায়, শুভাংকর মাইতি ও আরমান সিদ্দিকী। এ ছাড়া অংশ নিয়েছেন ফিদে মাস্টার সুব্রত বিশ্বাস, অনূর্ধ্ব-১০ জাতীয় চ্যাম্পিয়ন রাইয়ান রশীদ মুগ্ধ, রানার্সআপ মো. আহনাফ আবরার, বালিকা জুনিয়র দাবায় তৃতীয় হওয়া জিন্নাত আক্তার শাহনাজ ছাড়াও ক্যান্ডিডেট মাস্টার অভিক সরকার, সিয়াম চৌধুরী ও শাহিনুর হক। আজ সন্ধ্যায় বাংলাদেশ দাবা ফেডারেশনের হলরুমে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের পাশাপাশি এই বিশেষ সম্মাননা পর্বটি অনুষ্ঠিত হবে।