সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার জনপ্রশাসন প্রতিমন্ত্রীর

সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন এবং দেশের উন্নয়নের স্বার্থে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন নবনিযুক্ত জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী।  বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে প্রথম কার্যদিবসে দায়িত্ব পালনকালে তিনি এ অঙ্গীকার ব্যক্ত করেন।  জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী দুপুর দেড়টায় সচিবালয়ে তার নিজ কার্যালয়ে প্রবেশ করেন। এ সময় জনপ্রশাসনের সিনিয়র সচিব মো. এহছানুল হক ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান। পরে দপ্তরের সকল কর্মকর্তার সাথে মতবিনিময় সভা করেন। সভা শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠকে অংশ নেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-২ (কালাই-ক্ষেতলাল-আক্কেলপুর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন আব্দুল বারী। এরপর মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন তিনি।

সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার জনপ্রশাসন প্রতিমন্ত্রীর

সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন এবং দেশের উন্নয়নের স্বার্থে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন নবনিযুক্ত জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী। 

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে প্রথম কার্যদিবসে দায়িত্ব পালনকালে তিনি এ অঙ্গীকার ব্যক্ত করেন। 

জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী দুপুর দেড়টায় সচিবালয়ে তার নিজ কার্যালয়ে প্রবেশ করেন। এ সময় জনপ্রশাসনের সিনিয়র সচিব মো. এহছানুল হক ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান। পরে দপ্তরের সকল কর্মকর্তার সাথে মতবিনিময় সভা করেন। সভা শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠকে অংশ নেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-২ (কালাই-ক্ষেতলাল-আক্কেলপুর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন আব্দুল বারী। এরপর মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow