সত্যিই কি বিয়ে করলেন আরশ-সুনেরাহ?
শোবিজ অঙ্গনে আরশ খান ও সুনেরাহ বিনতে কামালের প্রেমের গুঞ্জন নতুন নয়। তবে সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে আরশের ফেসবুকে পোস্ট করা একটি ছবি সেই গুঞ্জনের আগুনে যেন ঘি ঢালল! ক্যাপশনে লেখা ‘আলহামদুলিল্লাহ’, আর ছবিতে বর-কনের সাজে দুজন। মুহূর্তেই প্রশ্ন উঠল—তবে কি গোপনেই সেরে ফেললেন বিয়েটা?
আসল ঘটনা কী? নেটিজেনদের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আরশ নিজেই জানালেন আসল সত্যিটা। তিনি জানান, ছবিটি বাস্তব জীবনের কোনো ঘটনার নয়, বরং ‘কবুল’ নামের একটি নাটকের দৃশ্য। রাসেল আজম পরিচালিত এই নাটকটি আসন্ন রোজার ঈদে প্রচারের কথা রয়েছে।
গুঞ্জন ও বন্ধুত্ব গত এক বছর ধরে এই জুটির রসায়ন ও বন্ধুত্ব নিয়ে চর্চা চলছেই। তবে আরশ ও সুনেরাহ বরাবরই দাবি করে আসছেন, তারা শুধুই ভালো বন্ধু ও সহকর্মী। সোমবারের ভাইরাল ছবিটিও সেই পেশাগত কাজেরই অংশ বলে নিশ্চিত করেছেন অভিনেতা।