সত্যিই কি ভেঙে যাচ্ছে দীপিকা-রণবীরের সংসার?

আট বছরের দাম্পত্য আর ছয় বছরের প্রেম, দীর্ঘ ১৪ বছরের সেই রূপকথার পথচলায় কি তবে বেজে উঠল বিদায়ঘণ্টা? বি-টাউনের অলিগলি থেকে স্টুডিওর আড্ডা, সর্বত্রই এখন একটাই প্রশ্ন, সত্যিই কি ভেঙে যাচ্ছে দীপিকা-রণবীরের সংসার? দেড় বছরের সন্তান দুয়াকে পাশে রেখেই কি তবে আলাদা হওয়ার পথে হাঁটছেন বলিউডের এই পাওয়ার কাপল? সোশ্যাল মিডিয়ায় যখন এই তারকা দম্পতির বিচ্ছেদের গুজনে মুখর ঠিক তখনই নিরবতা ভাঙলেন দীপিকা পাড়ুকোন।  সম্প্রতি ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে বিচ্ছেদ গুঞ্জনের বিষয়ে খোলাসা করেন তিনি। অভিনেত্রী স্পষ্ট করে বলেন, কেন তিনি ‘ধুরন্ধর ২’ নিয়ে জনসমক্ষে কিছু লেখেননি।  দীপিকা বলেন, ‘আমিই সবার আগে ছবিটি দেখেছি এবং তখনই বুঝেছি এটি সুপারহিট হতে চলেছে। আমি ব্যক্তিগতভাবেই সবটা রণবীরকে জানিয়েছি। সব কিছু সোশ্যাল মিডিয়ায় ফলাও করে বলতে হবে, এমনটা আমি বিশ্বাস করি না।‘ উল্লেখ্য, ২০২৪ সালেও একবার একই ধরণের গুঞ্জন রটেছিল যখন রণবীর নিজের প্রোফাইল থেকে বিয়ের ছবি সরিয়েছিলেন। সে সময় রণবীর নিজে সামনে এসে সবটা অস্বীকার করে জানিয়েছিলেন তাঁরা সুখে আছেন। এবারও দম্পতির ঘনিষ্ঠ মহলের দাবি, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন।

সত্যিই কি ভেঙে যাচ্ছে দীপিকা-রণবীরের সংসার?
আট বছরের দাম্পত্য আর ছয় বছরের প্রেম, দীর্ঘ ১৪ বছরের সেই রূপকথার পথচলায় কি তবে বেজে উঠল বিদায়ঘণ্টা? বি-টাউনের অলিগলি থেকে স্টুডিওর আড্ডা, সর্বত্রই এখন একটাই প্রশ্ন, সত্যিই কি ভেঙে যাচ্ছে দীপিকা-রণবীরের সংসার? দেড় বছরের সন্তান দুয়াকে পাশে রেখেই কি তবে আলাদা হওয়ার পথে হাঁটছেন বলিউডের এই পাওয়ার কাপল? সোশ্যাল মিডিয়ায় যখন এই তারকা দম্পতির বিচ্ছেদের গুজনে মুখর ঠিক তখনই নিরবতা ভাঙলেন দীপিকা পাড়ুকোন।  সম্প্রতি ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে বিচ্ছেদ গুঞ্জনের বিষয়ে খোলাসা করেন তিনি। অভিনেত্রী স্পষ্ট করে বলেন, কেন তিনি ‘ধুরন্ধর ২’ নিয়ে জনসমক্ষে কিছু লেখেননি।  দীপিকা বলেন, ‘আমিই সবার আগে ছবিটি দেখেছি এবং তখনই বুঝেছি এটি সুপারহিট হতে চলেছে। আমি ব্যক্তিগতভাবেই সবটা রণবীরকে জানিয়েছি। সব কিছু সোশ্যাল মিডিয়ায় ফলাও করে বলতে হবে, এমনটা আমি বিশ্বাস করি না।‘ উল্লেখ্য, ২০২৪ সালেও একবার একই ধরণের গুঞ্জন রটেছিল যখন রণবীর নিজের প্রোফাইল থেকে বিয়ের ছবি সরিয়েছিলেন। সে সময় রণবীর নিজে সামনে এসে সবটা অস্বীকার করে জানিয়েছিলেন তাঁরা সুখে আছেন। এবারও দম্পতির ঘনিষ্ঠ মহলের দাবি, বিচ্ছেদের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন। স্রেফ প্রচারের আলো থেকে দূরে থাকতেই তাঁরা নিজেদের ব্যক্তিগত জীবনকে ব্যক্তিগত রাখছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow