সত্য অনুসন্ধানে অপূর্ব-ইয়াশের রহস্যযাত্রা, আসছে ‘হেডলাইন’

ওটিটি প্ল্যাটফর্মে নতুন রহস্যঘেরা গল্প নিয়ে আসছে নতুন অরিজিনাল সিরিজ ‘হেডলাইন’। নির্মাতা সালেহ সোবহান অনীম পরিচালিত এই সিরিজটি আগামী ২৫ জুন মুক্তি পাবে। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব ও ইয়াশ রোহান। সম্প্রতি হইচই বাংলাদেশের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়েছে সিরিজটির প্রথম পোস্টার। সেখানে কালো টাক্সিডো ও বো-টাই পরিহিত অপূর্ব ও ইয়াশকে দেখা যায় এক রহস্যময় আবহে। তাদের চোখেমুখে যেন লুকিয়ে আছে কোনো গোপন সত্য অনুসন্ধানের তীব্র আকাঙ্ক্ষা। পোস্টারে দুই অভিনেতাকে পুরোনো সংবাদপত্রের স্তূপ ভেদ করে বেরিয়ে আসতে দেখা গেছে। এটি ইঙ্গিত দিচ্ছে বহুদিনের চাপা পড়ে থাকা কোনো আলোচিত ঘটনার অনুসন্ধানের দিকে। চারপাশজুড়ে ছড়িয়ে থাকা সংবাদপত্র গল্পের সাংবাদিকতাকেন্দ্রিক আবহকে আরও জোরালো করেছে। এই সিরিজে অপূর্ব ও ইয়াশের পাশাপাশি অভিনয় করেছেন আফসান আরা বিন্দু, সারিকা সাবরিন, ফারহানা হামিদ, অর্নিল বিরল এবং রায় রাজন্যাসহ আরও অনেকে। সিরিজটি নিয়ে নির্মাতা সালেহ সোবহান অনীম বলেন, ‌‘নানান অস্থিরতার ভিড়ে একটু স্বস্তির গল্প বলার চেষ্টা করেছি। আমরা যেসব গল্প দেখে বড় হয়েছি, দর্শকদের জন্য তেমন অনুভ

সত্য অনুসন্ধানে অপূর্ব-ইয়াশের রহস্যযাত্রা, আসছে ‘হেডলাইন’

ওটিটি প্ল্যাটফর্মে নতুন রহস্যঘেরা গল্প নিয়ে আসছে নতুন অরিজিনাল সিরিজ ‘হেডলাইন’। নির্মাতা সালেহ সোবহান অনীম পরিচালিত এই সিরিজটি আগামী ২৫ জুন মুক্তি পাবে। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব ও ইয়াশ রোহান।

সম্প্রতি হইচই বাংলাদেশের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়েছে সিরিজটির প্রথম পোস্টার। সেখানে কালো টাক্সিডো ও বো-টাই পরিহিত অপূর্ব ও ইয়াশকে দেখা যায় এক রহস্যময় আবহে। তাদের চোখেমুখে যেন লুকিয়ে আছে কোনো গোপন সত্য অনুসন্ধানের তীব্র আকাঙ্ক্ষা।

পোস্টারে দুই অভিনেতাকে পুরোনো সংবাদপত্রের স্তূপ ভেদ করে বেরিয়ে আসতে দেখা গেছে। এটি ইঙ্গিত দিচ্ছে বহুদিনের চাপা পড়ে থাকা কোনো আলোচিত ঘটনার অনুসন্ধানের দিকে। চারপাশজুড়ে ছড়িয়ে থাকা সংবাদপত্র গল্পের সাংবাদিকতাকেন্দ্রিক আবহকে আরও জোরালো করেছে।

এই সিরিজে অপূর্ব ও ইয়াশের পাশাপাশি অভিনয় করেছেন আফসান আরা বিন্দু, সারিকা সাবরিন, ফারহানা হামিদ, অর্নিল বিরল এবং রায় রাজন্যাসহ আরও অনেকে।

সিরিজটি নিয়ে নির্মাতা সালেহ সোবহান অনীম বলেন, ‌‘নানান অস্থিরতার ভিড়ে একটু স্বস্তির গল্প বলার চেষ্টা করেছি। আমরা যেসব গল্প দেখে বড় হয়েছি, দর্শকদের জন্য তেমন অনুভূতির একটি কাজ তৈরি করতে চেয়েছি। ‘হেডলাইন’ মূলত সাংবাদিকতা ও অনুসন্ধানের আবরণের ভেতরে লুকিয়ে থাকা একটি পারিবারিক নাটক।’

অন্যদিকে হইচই বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সাকিব আর খান বলেন, ‘দর্শকদের জন্য চিন্তার খোরাক জোগায় এমন গল্পই আমরা তুলে ধরতে চাই। ‘হেডলাইন’ সেই ধরনের একটি কাজ। অনীমের নির্মাণশৈলী ও চিত্রনাট্য দর্শকদের শেষ পর্যন্ত পর্দার সামনে ধরে রাখবে বলে আমাদের বিশ্বাস।’

আগামী ২৫ জুন বিশ্বব্যাপী মুক্তি পাবে ‘হেডলাইন’। রহস্য, অনুসন্ধান এবং পারিবারিক টানাপোড়েনের মিশেলে নির্মিত সিরিজটি নিয়ে ইতোমধ্যেই দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।

 

এলআইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow