সন্তান নিয়ে চলে গেলেন স্ত্রী, বাসায় মিললো যুবকের ঝুলন্ত মরদেহ

রাজধানীর কামরাঙ্গীরচরে বাসা থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়। নিহত যুবকের নাম মো. নয়ন (৩০)। তিনি শরীয়তপুরের জাজিরা উপজেলার বয়াতিকান্দি গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে। তিনি হাসাননগর সিকদার স্কুলের গলিতে ভাড়া বাসায় থেকে অটোরিকশা চালাতেন। আরও পড়ুন রাজধানীতে শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার কামরাঙ্গীরচর থানার উপ-পরিদর্শক (এসআই) জিয়াদ মাহমুদ নাহিদ বলেন, ‘আমরা খবর পেয়ে সকাল পৌনে ৯টার দিকে সিকদার স্কুলের গলির নির্মাণাধীন একটি ছয়তলা ভবনের রুম থেকে মরদেহটি উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে তা ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।’ এলাকাবাসীর বরাত দিয়ে এসআই জিয়াদ বলেন, ‘নয়নের পাঁচ বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। মার্চ মাসে তার স্ত্রী বাবার বাড়ি চলে যান সন্তান নিয়ে। নয়ন আর্থিক সমস্যায় ভুগছিলেন বেশ কিছুদিন ধরে। তিনি হতাশাগ্রস্তও ছিলেন। এসব কারণে রাতের কোনো একসময় নিজ রুমে সিলিং ফ্যানের হুকের সঙ্গে কালো ফিতা পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আ

সন্তান নিয়ে চলে গেলেন স্ত্রী, বাসায় মিললো যুবকের ঝুলন্ত মরদেহ

রাজধানীর কামরাঙ্গীরচরে বাসা থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।

নিহত যুবকের নাম মো. নয়ন (৩০)। তিনি শরীয়তপুরের জাজিরা উপজেলার বয়াতিকান্দি গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে। তিনি হাসাননগর সিকদার স্কুলের গলিতে ভাড়া বাসায় থেকে অটোরিকশা চালাতেন।

কামরাঙ্গীরচর থানার উপ-পরিদর্শক (এসআই) জিয়াদ মাহমুদ নাহিদ বলেন, ‘আমরা খবর পেয়ে সকাল পৌনে ৯টার দিকে সিকদার স্কুলের গলির নির্মাণাধীন একটি ছয়তলা ভবনের রুম থেকে মরদেহটি উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে তা ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।’

এলাকাবাসীর বরাত দিয়ে এসআই জিয়াদ বলেন, ‘নয়নের পাঁচ বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। মার্চ মাসে তার স্ত্রী বাবার বাড়ি চলে যান সন্তান নিয়ে। নয়ন আর্থিক সমস্যায় ভুগছিলেন বেশ কিছুদিন ধরে। তিনি হতাশাগ্রস্তও ছিলেন। এসব কারণে রাতের কোনো একসময় নিজ রুমে সিলিং ফ্যানের হুকের সঙ্গে কালো ফিতা পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তারপরও ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’

কেএজেডআইএ/একিউএফ/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow