সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন ইসলামী আন্দোলনের আমির
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম আজ রোববার সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) এ ভাষণ সম্প্রচার করা হবে।
ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ভাষণে মহান স্বাধীনতা ও জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা বাস্তবায়নে ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মপরিকল্পনা তুলে ধরবেন চরমোনাই পীর। পাশাপাশি রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে বাঙালির হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য ও বোধ-বিশ্বাসের প্রতিফলন ঘটানোর বিষয়ে প্রস্তাবনা উপস্থাপন করবেন।
এ ছাড়া রাষ্ট্র গঠনে নীতিগত পরিকল্পনা, রাষ্ট্র সংস্কারের কর্মপদ্ধতি, বিশেষ কর্মসূচি ও খাতভিত্তিক পরিকল্পনাও ভাষণে তুলে ধরা হবে বলে জানানো হয়েছে।
ভোট প্রদানে ইসলামের নীতি ও অবস্থান সম্পর্কেও বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির।
ভাষণে তারুণ্যের প্রতি বিশেষ বার্তাও থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।