সপ্তাহে ২ দিন ‘হোম অফিস’ করবেন সরকারি চাকরিজীবীরা

জ্বালানি সাশ্রয় ও দূষণ কমাতে ভারতের রাজধানী নয়াদিল্লিতে সরকারি চাকরিজীবীদের সপ্তাহে দুই দিন বাসা থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি যানবাহন ব্যবহারে সীমাবদ্ধতাসহ একাধিক নতুন পদক্ষেপ ঘোষণা করেছে দিল্লি সরকার। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত এসব সিদ্ধান্তের ঘোষণা দেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বৈশ্বিক উত্তেজনার কারণে জ্বালানি পরিস্থিতির চাপ মোকাবিলায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সরকার জানিয়েছে, শুক্রবার থেকেই নতুন সিদ্ধান্ত কার্যকর হবে। জ্বালানি সাশ্রয় ও দক্ষ প্রশাসন নিশ্চিত করতে বিজেপি নেতৃত্বাধীন দিল্লি সরকার ‘মেরা ভারত মেরা যোগদান’ নামে একটি প্রচারণাও শুরু করবে। ঘোষণা অনুযায়ী, প্রতি সোমবার ‘মান্ডে মেট্রো’ পালন করা হবে। এদিন মন্ত্রী, কর্মকর্তা ও সরকারি কর্মীরা মেট্রো রেলে যাতায়াত করবেন। এ ছাড়া সাধারণ জনগণকে সপ্তাহে এক দিন ‘নো ভেহিকেল ডে’ পালনের আহ্বান জানিয়েছে সরকার। সরকার আরও জানিয়েছে, আগামী ছয় মাস কোনো নতুন পেট্রোল, ডিজেল বা বৈদ্যুতিক গাড়ি কেনা হবে না।

সপ্তাহে ২ দিন ‘হোম অফিস’ করবেন সরকারি চাকরিজীবীরা

জ্বালানি সাশ্রয় ও দূষণ কমাতে ভারতের রাজধানী নয়াদিল্লিতে সরকারি চাকরিজীবীদের সপ্তাহে দুই দিন বাসা থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি যানবাহন ব্যবহারে সীমাবদ্ধতাসহ একাধিক নতুন পদক্ষেপ ঘোষণা করেছে দিল্লি সরকার।

বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত এসব সিদ্ধান্তের ঘোষণা দেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বৈশ্বিক উত্তেজনার কারণে জ্বালানি পরিস্থিতির চাপ মোকাবিলায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

সরকার জানিয়েছে, শুক্রবার থেকেই নতুন সিদ্ধান্ত কার্যকর হবে।

জ্বালানি সাশ্রয় ও দক্ষ প্রশাসন নিশ্চিত করতে বিজেপি নেতৃত্বাধীন দিল্লি সরকার ‘মেরা ভারত মেরা যোগদান’ নামে একটি প্রচারণাও শুরু করবে।

ঘোষণা অনুযায়ী, প্রতি সোমবার ‘মান্ডে মেট্রো’ পালন করা হবে। এদিন মন্ত্রী, কর্মকর্তা ও সরকারি কর্মীরা মেট্রো রেলে যাতায়াত করবেন।

এ ছাড়া সাধারণ জনগণকে সপ্তাহে এক দিন ‘নো ভেহিকেল ডে’ পালনের আহ্বান জানিয়েছে সরকার।

সরকার আরও জানিয়েছে, আগামী ছয় মাস কোনো নতুন পেট্রোল, ডিজেল বা বৈদ্যুতিক গাড়ি কেনা হবে না।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow