সবার সঙ্গে সখ্য বাড়ছে বিএনপি প্রার্থী ফজলে হুদার
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনে বিএনপির প্রার্থী ফজলে হুদা বাবুল দিন-রাত মাঠে থেকে গণসংযোগ ও প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। দলকে জনগণের প্রত্যক্ষ ভোটে ক্ষমতায় আনতে তিনি এলাকায় ব্যাপক তৎপরতা অব্যাহত রেখেছেন।
ঐক্যবদ্ধ মানবিক বাংলাদেশ গঠনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ে একনিষ্ঠভাবে কাজ করছেন ফজলে হুদা। উঠান বৈঠক, মতবিনিময় সভা, হাট-বাজার ও গ্রাম্য আড্ডায় সরাসরি ভোটারদের সঙ্গে কথা বলে দলের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরছেন তিনি।
ভোর থেকে গভীর রাত পর্যন্ত কখনো হাটে, কখনো মাঠে, কখনো গ্রামে গ্রামে ছুটে বেড়িয়ে সাধারণ মানুষের সুখ-দুঃখ, সমস্যা ও উন্নয়নের প্রত্যাশার কথা শুনছেন বিএনপির এই প্রার্থী। ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে তিনি সবসময় পাশে থাকার আশ্বাস দিচ্ছেন ভোটারদের।
বদলগাছী ও মহাদেবপুর উপজেলার বিভিন্ন এলাকায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সঙ্গে সখ্য গড়ে তুলছেন ফজলে হুদা বাবুল। সনাতন ধর্মাবলম্বী, খ্রিস্টান ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পরিবারের সদস্যদের সঙ্গে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনে বিএনপির প্রার্থী ফজলে হুদা বাবুল দিন-রাত মাঠে থেকে গণসংযোগ ও প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। দলকে জনগণের প্রত্যক্ষ ভোটে ক্ষমতায় আনতে তিনি এলাকায় ব্যাপক তৎপরতা অব্যাহত রেখেছেন।
ঐক্যবদ্ধ মানবিক বাংলাদেশ গঠনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ে একনিষ্ঠভাবে কাজ করছেন ফজলে হুদা। উঠান বৈঠক, মতবিনিময় সভা, হাট-বাজার ও গ্রাম্য আড্ডায় সরাসরি ভোটারদের সঙ্গে কথা বলে দলের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরছেন তিনি।
ভোর থেকে গভীর রাত পর্যন্ত কখনো হাটে, কখনো মাঠে, কখনো গ্রামে গ্রামে ছুটে বেড়িয়ে সাধারণ মানুষের সুখ-দুঃখ, সমস্যা ও উন্নয়নের প্রত্যাশার কথা শুনছেন বিএনপির এই প্রার্থী। ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে তিনি সবসময় পাশে থাকার আশ্বাস দিচ্ছেন ভোটারদের।
বদলগাছী ও মহাদেবপুর উপজেলার বিভিন্ন এলাকায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সঙ্গে সখ্য গড়ে তুলছেন ফজলে হুদা বাবুল। সনাতন ধর্মাবলম্বী, খ্রিস্টান ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পরিবারের সদস্যদের সঙ্গেও নিয়মিত মতবিনিময় করছেন তিনি।
সম্প্রতি মহাদেবপুর উপজেলার দুর্গাপূজা মণ্ডপে সনাতনী ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভা করেন ফজলে হুদা। এ সময় উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি অধ্যাপক রতন কুমার মণ্ডল, সাধারণ সম্পাদক সুমন কুমার সিংহ, উজ্জ্বল কুমার সরকারসহ উপজেলার ১৫৮টি দুর্গা মন্দির কমিটির নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে বদলগাছী উপজেলার গোবরচাপা হাইস্কুল মাঠে আয়োজিত এক জনসভায় অংশ নেন সাগরপুর এলাকার কাজলী রাণী সরকারসহ সনাতন ধর্মাবলম্বী নারীরা। তারা প্রকাশ্যে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার অঙ্গীকার করেন।
বিএনপির মনোনয়ন ঘোষণার পর থেকে সনাতনী ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পরিবার ফজলে হুদার প্রতি সমর্থন জানিয়ে বিএনপিতে যোগ দেন। ফজলে হুদা বাবুল তাদের ফুল দিয়ে বরণ করে নেন।
দলীয় ঐক্যের চিত্রও স্পষ্ট হয়েছে নির্বাচনী মাঠে। মহাদেবপুর উপজেলা বিএনপির সভাপতি রবিউল ইসলাম বুলেট, যিনি একসময় মনোনয়ন প্রত্যাশী ছিলেন, বর্তমানে ফজলে হুদার পক্ষে সক্রিয়ভাবে কাজ করছেন। প্রতিটি কর্মসূচিতেই তাকে ফজলে হুদার পাশে দেখা যাচ্ছে।
বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিয়ে সহযোগিতা ও অনুদান দেওয়ার পাশাপাশি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার বার্তা দিচ্ছেন বিএনপির এই প্রার্থী। মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ ও মানবিক আচরণে দিন দিন জনপ্রিয়তা বাড়ছে তার।
এ বিষয়ে ফজলে হুদা বাবুল কালবেলাকে বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে তিনি রাজনীতি শুরু করেছেন। জনগণের পাশে থেকে সেবা করাই বিএনপির রাজনীতির মূল শিক্ষা।
তারেক রহমান সেই আদর্শ ধারণ করে দলকে নেতৃত্ব দিচ্ছেন উল্লেখ করে তিনি বলেন, আমি সবসময় জনগণের সেবক হিসেবে পাশে থাকতে চাই, এটাই আমার রাজনীতি।