সব প্রার্থীকে নিয়ে সম্প্রীতি সমাবেশের উদ্যোগ শিশির মনিরের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-২ (দিরাই–শাল্লা) আসনের সব প্রার্থীকে নিয়ে ধারাবাহিক সমাবেশের উদ্যোগ নিয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট শিশির মনির। সোমরার (২ ফেব্রুয়ারি) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে এ কথা জানান তিনি। আগামী ৫ ও ৮ ও ৯ ফেব্রুয়ারি এসব জনসভা হবে। বিএনপি ও কমিউনিস্ট পার্টির প্রার্থীকে দেওয়া আমন্ত্রণপত্রের ছবি যুক্ত করে দেওয়া ফেসবুক পোস্টে শিশির মনির বলেন, ‘প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বক্তব্য প্রদানের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। আশাকরি আগামী ৫, ৮, ৯ ফেব্রুয়ারি আমাদের জনসভায় উপস্থিত হয়ে আপনাদের বক্তব্য উপস্থাপন করবেন। নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে উঠুক। এই প্রত্যাশায়।’ জানা যায়, শিশির মনিরের উদ্যোগে দিরাই-শাল্লা উন্নয়ন ফোরামের ব্যানারে জনপদের উন্নয়ন, ঐক্য ও সম্প্রীতি জোরদারের লক্ষ্যে ধারাবাহিক এ উদ্যোগ নেওয়া হয়েছে। এসব সমাবেশে বিএনপির প্রার্থীসহ প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বক্তব্য প্রদানের জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। আগামী বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় ব্রজেন্দ্রগঞ্জ আর সি উচ্চ বিদ্যালয় মাঠে (শ্যামারচর

সব প্রার্থীকে নিয়ে সম্প্রীতি সমাবেশের উদ্যোগ শিশির মনিরের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-২ (দিরাই–শাল্লা) আসনের সব প্রার্থীকে নিয়ে ধারাবাহিক সমাবেশের উদ্যোগ নিয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট শিশির মনির।

সোমরার (২ ফেব্রুয়ারি) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে এ কথা জানান তিনি। আগামী ৫ ও ৮ ও ৯ ফেব্রুয়ারি এসব জনসভা হবে।

বিএনপি ও কমিউনিস্ট পার্টির প্রার্থীকে দেওয়া আমন্ত্রণপত্রের ছবি যুক্ত করে দেওয়া ফেসবুক পোস্টে শিশির মনির বলেন, ‘প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বক্তব্য প্রদানের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। আশাকরি আগামী ৫, ৮, ৯ ফেব্রুয়ারি আমাদের জনসভায় উপস্থিত হয়ে আপনাদের বক্তব্য উপস্থাপন করবেন। নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে উঠুক। এই প্রত্যাশায়।’

জানা যায়, শিশির মনিরের উদ্যোগে দিরাই-শাল্লা উন্নয়ন ফোরামের ব্যানারে জনপদের উন্নয়ন, ঐক্য ও সম্প্রীতি জোরদারের লক্ষ্যে ধারাবাহিক এ উদ্যোগ নেওয়া হয়েছে। এসব সমাবেশে বিএনপির প্রার্থীসহ প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বক্তব্য প্রদানের জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।

আগামী বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় ব্রজেন্দ্রগঞ্জ আর সি উচ্চ বিদ্যালয় মাঠে (শ্যামারচর বাজার) প্রথম গণসমাবেশ অনুষ্ঠিত হবে। পরে ৮ ফেব্রুয়ারি বিকেল ৩টায় শাল্লার শহীদ আলী উচ্চ বিদ্যালয় মাঠে ও ৯ ফেব্রুয়ারি বিকেল ৩টায় দিরাই পৌরসভার মিনি স্টেডিয়ামে জনসভা হবে।

শিশির মনির বলেন, প্রার্থী বা তাদের মনোনীত প্রতিনিধিদের অংশগ্রহণ দিরাই-শাল্লায় সহনশীল, শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ রাজনৈতিক পরিবেশ তৈরিতে সহায়ক হবে।

এ বিষয়ে জানতে সুনামগঞ্জ-২ আসনের বিএনপি প্রার্থী নাছির চৌধুরীকে ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। তবে তার ঘনিষ্ঠ রৌদ্র মিজান বলেন, এ বিষয়ে তারা এখনো কোনো আনুষ্ঠানিক চিঠি পাননি। শিশির মনির চাইলে দাওয়াত দিতেই পারেন, কিন্তু তিনি যদি মুক্তিযুদ্ধের পক্ষের হতেন, তাহলে আমরা সেখানে যেতাম। আমাদের রাজনৈতিক নীতির সঙ্গে বিষয়টি যায় না। মুক্তিযুদ্ধের বিরোধী কোনো ব্যক্তির দাওয়াতে আমরা অংশ নিতে পারি না।

লিপসন আহমেদ/এমএন/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow