সব ভোটকেন্দ্র ধূমপানমুক্ত ঘোষণা, বহিরাগতদের এলাকা ত্যাগের নির্দেশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে গাজীপুর জেলার ৯৩৫টি ভোটকেন্দ্রকে ধূমপানমুক্ত এলাকা হিসেবে ঘোষণা করেছে জেলা প্রশাসন। একইসঙ্গে নির্বাচনের দিন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট নির্বাচনি এলাকার ভোটার ব্যতীত সকল বহিরাগত ব্যক্তিকে এলাকা ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) গাজীপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলম হোসেন পৃথক দুটি গণবিজ্ঞপ্তির মাধ্যমে এই নির্দেশ জারি করেন। গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনের দিন গাজীপুর জেলার পাঁচটি সংসদীয় আসনের সব ভোটকেন্দ্রে ভোটগ্রহণ চলাকালে ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। নির্বাচন কমিশন সচিবালয়ের নির্দেশনার আলোকে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণের দিন গাজীপুর জেলার ৫টি সংসদীয় আসনের মোট ৯৩৫টি ভোটকেন্দ্র এবং ৫ হাজার ১৭৩টি ভোটকক্ষে ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ভোটার, নির্বাচনি কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের জন্য স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে এই সিদ্

সব ভোটকেন্দ্র ধূমপানমুক্ত ঘোষণা, বহিরাগতদের এলাকা ত্যাগের নির্দেশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে গাজীপুর জেলার ৯৩৫টি ভোটকেন্দ্রকে ধূমপানমুক্ত এলাকা হিসেবে ঘোষণা করেছে জেলা প্রশাসন। একইসঙ্গে নির্বাচনের দিন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট নির্বাচনি এলাকার ভোটার ব্যতীত সকল বহিরাগত ব্যক্তিকে এলাকা ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) গাজীপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলম হোসেন পৃথক দুটি গণবিজ্ঞপ্তির মাধ্যমে এই নির্দেশ জারি করেন।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনের দিন গাজীপুর জেলার পাঁচটি সংসদীয় আসনের সব ভোটকেন্দ্রে ভোটগ্রহণ চলাকালে ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। নির্বাচন কমিশন সচিবালয়ের নির্দেশনার আলোকে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণের দিন গাজীপুর জেলার ৫টি সংসদীয় আসনের মোট ৯৩৫টি ভোটকেন্দ্র এবং ৫ হাজার ১৭৩টি ভোটকক্ষে ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ভোটার, নির্বাচনি কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের জন্য স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

এতে আরও বলা হয়েছে, গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রভাবমুক্ত, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচনি কার্যক্রমে সম্পৃক্ত ব্যক্তিবর্গ, নির্বাচন কমিশনের অনুমতিপ্রাপ্ত ব্যক্তিবর্গ এবং সংশ্লিষ্ট নির্বাচনি এলাকার বাসিন্দা বা ভোটার ব্যতীত অন্য কোনো ব্যক্তি ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘন্টা পূর্ব হতে ভোটগ্রহণ সমাপ্তির ২৪ ঘণ্টা পর অর্থাৎ ১০ ফেব্রুয়ারি সকাল ৭টা ৩০ মিনিট থেকে ১৩ ফেব্রুয়ারি বিকাল সাড়ে ৪টা পর্যন্ত সংশ্লিষ্ট নির্বাচনি এলাকায় অবস্থান না করার বিষয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন। এই নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মো.আমিনুল ইসলাম/কেএইচকে/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow