সমকালীন কবিতা: বৃষ্টিভেজা কফিন

জি বি এম রুবেল আহম্মেদ আজ রাতভর ভিজে গেছে শহরঅলিগলি ডুবে আছে বৃষ্টির জলেদীর্ঘশ্বাসের কাফনে মোড়াআমার জীবন্ত আত্মাকিলবিল করে জেগে ওঠে দুটি চোখঅন্ধের মতো তাতে জমে থাকে অন্ধকারকফিনের পেরেকে আটকে যায় রুহজলমগ্ন শরীর ভেসে ওঠে নিঃশব্দেআত্মা ফিসফিস করে জানায় আর্তনাদ—‘ঈশ্বর, এবার কি থামবে না এই জলধারা?’ এসইউ

সমকালীন কবিতা: বৃষ্টিভেজা কফিন

জি বি এম রুবেল আহম্মেদ

আজ রাতভর ভিজে গেছে শহর
অলিগলি ডুবে আছে বৃষ্টির জলে
দীর্ঘশ্বাসের কাফনে মোড়া
আমার জীবন্ত আত্মা
কিলবিল করে জেগে ওঠে দুটি চোখ
অন্ধের মতো তাতে জমে থাকে অন্ধকার
কফিনের পেরেকে আটকে যায় রুহ
জলমগ্ন শরীর ভেসে ওঠে নিঃশব্দে
আত্মা ফিসফিস করে জানায় আর্তনাদ—
‘ঈশ্বর, এবার কি থামবে না এই জলধারা?’

এসইউ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow