সমঝোতার এক ধাপ দূরে ছিল যুক্তরাষ্ট্র-ইরান: আরাগচি
ইসলামাবাদ শান্তি আলোচনা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, সমঝোতার এক ধাপ দূরে ছিল যুক্তরাষ্ট্র-ইরান। দুই দেশ ইসলামাবাদে একটি সম্ভাব্য ‘সমঝোতা স্মারক (এমওইউ)’ চূড়ান্ত করার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল। সোমবার (১৩ এপ্রিল) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, গত ৪৭ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে অত্যন্ত নিবিড় আলোচনা অনুষ্ঠিত হয় এবং দুই দেশ চুক্তির ‘একেবারে কাছাকাছি’ অবস্থানে ছিল। তবে আলোচনার শেষ পর্যায়ে এসে বিভিন্ন জটিলতা দেখা দেয় বলে উল্লেখ করেন তিনি। আরাগচি অভিযোগ করেন, আলোচনায় ‘অতিরিক্ত দাবি, বারবার শর্ত পরিবর্তন এবং অচলাবস্থা’ তৈরি করা হয়। তিনি বলেন, ইতিহাস থেকেত কোনো শিক্ষা নেওয়া হয়নি। সদিচ্ছা সদিচ্ছাই জন্ম দেয়, আর শত্রুতা শত্রুতাই সৃষ্টি করে। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে এখনো সমঝোতার পথ খোলা আছে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সব বাধা সত্ত্বেও কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখার বিষয়ে গুরুত্ব দিয়েছেন পেজেশকিয়ান। রোববার (১২ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যম এ
ইসলামাবাদ শান্তি আলোচনা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, সমঝোতার এক ধাপ দূরে ছিল যুক্তরাষ্ট্র-ইরান। দুই দেশ ইসলামাবাদে একটি সম্ভাব্য ‘সমঝোতা স্মারক (এমওইউ)’ চূড়ান্ত করার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল।
সোমবার (১৩ এপ্রিল) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, গত ৪৭ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে অত্যন্ত নিবিড় আলোচনা অনুষ্ঠিত হয় এবং দুই দেশ চুক্তির ‘একেবারে কাছাকাছি’ অবস্থানে ছিল।
তবে আলোচনার শেষ পর্যায়ে এসে বিভিন্ন জটিলতা দেখা দেয় বলে উল্লেখ করেন তিনি। আরাগচি অভিযোগ করেন, আলোচনায় ‘অতিরিক্ত দাবি, বারবার শর্ত পরিবর্তন এবং অচলাবস্থা’ তৈরি করা হয়।
তিনি বলেন, ইতিহাস থেকেত কোনো শিক্ষা নেওয়া হয়নি। সদিচ্ছা সদিচ্ছাই জন্ম দেয়, আর শত্রুতা শত্রুতাই সৃষ্টি করে।
এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে এখনো সমঝোতার পথ খোলা আছে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সব বাধা সত্ত্বেও কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখার বিষয়ে গুরুত্ব দিয়েছেন পেজেশকিয়ান।
রোববার (১২ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পেজেশকিয়ান বলেন, যুক্তরাষ্ট্র যদি নিজেদের স্বৈরতান্ত্রিক মনোভাব ত্যাগ করে এবং ইরানের জনগনের অধিকারকে সম্মান করে তাহলে দুই দেশের মধ্যে চুক্তি সম্ভব।
তিনি ইরানের প্রতিনিধিদলকে অভিনন্দন জানিয়ে বলেন, আমি ইরানের প্রতিনিধিদলের সব সদস্যকে অভিনন্দন জানাই। আল্লাহ আপনাদের আরও শক্তি দিন।
এর আগে পাকিস্তানের ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে দীর্ঘ ২১ ঘণ্টার বৈঠক হয়। তবে কোনো সমঝোতা ছাড়াই সেই বৈঠক শেষ হয়।
What's Your Reaction?