সমঝোতার খুব কাছাকাছি যুক্তরাষ্ট্র-ইরান: আরাগচি

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরান একটি চূড়ান্ত সমঝোতার খুব কাছাকাছি পৌঁছেছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। শুক্রবার (১২ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, দুই দেশের মধ্যে সম্ভাব্য সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। পরে তার ওই পোস্টের স্ক্রিনশট নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে শেয়ার করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাকিস্তানের রাজধানীর নাম উল্লেখ করে আরাগচি লিখেছেন, “ইসলামাবাদ সমঝোতা স্মারক স্বাক্ষরের এত কাছাকাছি আমরা আগে কখনো পৌঁছাইনি।” তবে সম্ভাব্য চুক্তির বিষয়বস্তু নিয়ে ইরানি গণমাধ্যমে বিভিন্ন প্রতিবেদন প্রকাশের পর কিছুটা বিভ্রান্তি তৈরি হয়েছে। এ বিষয়ে সংবাদমাধ্যমকে সংযত থাকার আহ্বান জানিয়ে আরাগচি বলেন, চুক্তি চূড়ান্ত হওয়ার আগে এর শর্তাবলি নিয়ে জল্পনা-কল্পনা না করাই শ্রেয়। তিনি বলেন, “আমাদের দায়িত্বশীল ও স্বচ্ছ নীতির অংশ হিসেবে সঠিক সময়ে চুক্তির সব বিবরণ ও শর্ত জনগণের সামনে প্রকাশ করা হবে।” এর আগে সমঝোতা স্মারকের খসড়া নিয়ে ইরানি গণমাধ্যমে প্রকাশিত তথ্যের সমালোচনা করেন ট্রাম্প। তি

সমঝোতার খুব কাছাকাছি যুক্তরাষ্ট্র-ইরান: আরাগচি

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরান একটি চূড়ান্ত সমঝোতার খুব কাছাকাছি পৌঁছেছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

শুক্রবার (১২ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, দুই দেশের মধ্যে সম্ভাব্য সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। পরে তার ওই পোস্টের স্ক্রিনশট নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে শেয়ার করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

পাকিস্তানের রাজধানীর নাম উল্লেখ করে আরাগচি লিখেছেন, “ইসলামাবাদ সমঝোতা স্মারক স্বাক্ষরের এত কাছাকাছি আমরা আগে কখনো পৌঁছাইনি।”

তবে সম্ভাব্য চুক্তির বিষয়বস্তু নিয়ে ইরানি গণমাধ্যমে বিভিন্ন প্রতিবেদন প্রকাশের পর কিছুটা বিভ্রান্তি তৈরি হয়েছে। এ বিষয়ে সংবাদমাধ্যমকে সংযত থাকার আহ্বান জানিয়ে আরাগচি বলেন, চুক্তি চূড়ান্ত হওয়ার আগে এর শর্তাবলি নিয়ে জল্পনা-কল্পনা না করাই শ্রেয়।

তিনি বলেন, “আমাদের দায়িত্বশীল ও স্বচ্ছ নীতির অংশ হিসেবে সঠিক সময়ে চুক্তির সব বিবরণ ও শর্ত জনগণের সামনে প্রকাশ করা হবে।”

এর আগে সমঝোতা স্মারকের খসড়া নিয়ে ইরানি গণমাধ্যমে প্রকাশিত তথ্যের সমালোচনা করেন ট্রাম্প। তিনি দাবি করেন, গণমাধ্যমে প্রচারিত শর্তগুলোর সঙ্গে দুই পক্ষের লিখিতভাবে সম্মত হওয়া বিষয়গুলোর কোনো মিল নেই।

যুক্তরাষ্ট্র ও ইরানের সম্ভাব্য এই সমঝোতা মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা প্রশমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে চুক্তির চূড়ান্ত রূপ এবং স্বাক্ষরের সময়সূচি নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

সূত্র: ডন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow