সমঝোতার প্রথম ধারা যুক্তরাষ্ট্র বাস্তবায়ন করতে পারেনি : ইরান

তেহরান-ওয়াশিংটনের মধ্যকার স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ) প্রথম ধারা বাস্তবায়ন করতে পারেনি যুক্তরাষ্ট্র বলে অভিযোগ তুলেছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, প্রথম ধারা বাস্তবায়ন না হওয়াই যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন দফা আলোচনার প্রধান বিষয় হবে। রোববার (২১ জুন) সুইজারল্যান্ডের বুর্গেনস্টকে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের বৈঠকের আগে তিনি এ কথা বলেন । তিনি বলেন, চূড়ান্ত চুক্তি নিয়ে আলোচনা শুরুর জন্য পাঁচটি নির্দিষ্ট শর্ত রয়েছে। এর মধ্যে প্রথম ধারাটি হলো সব ফ্রন্টে, বিশেষ করে লেবাননে, যুদ্ধ ও সামরিক কর্মকাণ্ড বন্ধ করা। বাঘাই অভিযোগ করেন, আমরা জানি এই ধারা বাস্তবায়িত হয়নি। যুক্তরাষ্ট্র হয় এটি বাস্তবায়ন করতে পারেনি, অথবা করতে চায়নি। ইসরায়েল এখনো তাদের প্রতিশ্রুতি লঙ্ঘন করে যাচ্ছে। আজকের আলোচনার মূল বিষয় এটিই। তিনি বলেন, এই বৈঠক অন্য পক্ষের প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয়ে ইরানের গুরুত্ব ও আন্তরিকতার প্রমাণ। আমরা কখনোই এমন কোনো নথিতে স্বাক্ষর করার কথা ভাবিনি, যা স্বয়ংক্রিয়ভাবে অপর পক্ষ বাস্তবায়ন করবে বলে ধরে নেওয়া হয়। অতীতের অভিজ্ঞতা আমরা ভুলে যাইনি । গত বুধ

সমঝোতার প্রথম ধারা যুক্তরাষ্ট্র বাস্তবায়ন করতে পারেনি : ইরান
তেহরান-ওয়াশিংটনের মধ্যকার স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ) প্রথম ধারা বাস্তবায়ন করতে পারেনি যুক্তরাষ্ট্র বলে অভিযোগ তুলেছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, প্রথম ধারা বাস্তবায়ন না হওয়াই যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন দফা আলোচনার প্রধান বিষয় হবে। রোববার (২১ জুন) সুইজারল্যান্ডের বুর্গেনস্টকে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের বৈঠকের আগে তিনি এ কথা বলেন । তিনি বলেন, চূড়ান্ত চুক্তি নিয়ে আলোচনা শুরুর জন্য পাঁচটি নির্দিষ্ট শর্ত রয়েছে। এর মধ্যে প্রথম ধারাটি হলো সব ফ্রন্টে, বিশেষ করে লেবাননে, যুদ্ধ ও সামরিক কর্মকাণ্ড বন্ধ করা। বাঘাই অভিযোগ করেন, আমরা জানি এই ধারা বাস্তবায়িত হয়নি। যুক্তরাষ্ট্র হয় এটি বাস্তবায়ন করতে পারেনি, অথবা করতে চায়নি। ইসরায়েল এখনো তাদের প্রতিশ্রুতি লঙ্ঘন করে যাচ্ছে। আজকের আলোচনার মূল বিষয় এটিই। তিনি বলেন, এই বৈঠক অন্য পক্ষের প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয়ে ইরানের গুরুত্ব ও আন্তরিকতার প্রমাণ। আমরা কখনোই এমন কোনো নথিতে স্বাক্ষর করার কথা ভাবিনি, যা স্বয়ংক্রিয়ভাবে অপর পক্ষ বাস্তবায়ন করবে বলে ধরে নেওয়া হয়। অতীতের অভিজ্ঞতা আমরা ভুলে যাইনি । গত বুধবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভার্চুয়ালি ১৪ দফার একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এই চুক্তির মাধ্যমে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক আগ্রাসনের স্থায়ী অবসানের পথ তৈরি হয়েছে বলে দাবি করা হয়। চুক্তিতে আগামী ৬০ দিনের মধ্যে একটি চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে আরও আলোচনা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি রয়েছে। এতে সব ফ্রন্টে স্থায়ী যুদ্ধবিরতি, ধাপে ধাপে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার, ৩০ দিনের মধ্যে ইরানের ওপর নৌ অবরোধ তুলে নেওয়া এবং হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক করার বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। সূত্র : প্রেস টিভি

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow