সমাজকল্যাণমন্ত্রী জেড এম জাহিদ হোসেনের মা মারা গেছেন

সমাজকল্যাণ মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেনের মা বেগম জেবুন নেসা মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (৬ মে) ভোর ৫টা ৩৮ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। বেগম জেবুন নেসা ১৯৪৪ সালে ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজহিতৈষী মরহুম মো. জাফর আলী সরকারের সহধর্মিণী। পেশাগত জীবনে তিনি একজন নিবেদিতপ্রাণ শিক্ষিকা হিসেবে পরিচিত ছিলেন। বেগম জেবুন নেসা ২০২৫ সালের ১৫ নভেম্বর অসুস্থ হলে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনি, অসংখ্য শিক্ষার্থী ও গুণগ্রাহী রেখে গেছেন। পরিবার সূত্র জানায়, বুধবার বাদ আসর ময়মনসিংহ নগরীর আঞ্জুমান ঈদগাহ ময়দানে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে ময়মনসিংহের গুলকি বাড়িতে স্বামীর কবরের পাশে তার দাফন সম্পন্ন হবে। এমএন/এএসএম

সমাজকল্যাণমন্ত্রী জেড এম জাহিদ হোসেনের মা মারা গেছেন

সমাজকল্যাণ মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেনের মা বেগম জেবুন নেসা মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (৬ মে) ভোর ৫টা ৩৮ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

বেগম জেবুন নেসা ১৯৪৪ সালে ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজহিতৈষী মরহুম মো. জাফর আলী সরকারের সহধর্মিণী। পেশাগত জীবনে তিনি একজন নিবেদিতপ্রাণ শিক্ষিকা হিসেবে পরিচিত ছিলেন।

বেগম জেবুন নেসা ২০২৫ সালের ১৫ নভেম্বর অসুস্থ হলে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনি, অসংখ্য শিক্ষার্থী ও গুণগ্রাহী রেখে গেছেন।

পরিবার সূত্র জানায়, বুধবার বাদ আসর ময়মনসিংহ নগরীর আঞ্জুমান ঈদগাহ ময়দানে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে ময়মনসিংহের গুলকি বাড়িতে স্বামীর কবরের পাশে তার দাফন সম্পন্ন হবে।

এমএন/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow