‘সমাজে লিগ্যাল এইড প্রতিষ্ঠা পেলে নাগরিক অধিকারও প্রতিষ্ঠিত হবে’
জাতীয় নাগরিক অধিকার ও নির্বাচন বিশ্লেষক এবং জাতীয় ইংরেজি দৈনিক ডেইলি ক্যাপিটাল ভিউজ এর নির্বাহী সম্পাদক এস এম আবুল বরকত আকাশ বলেছেন, সরকার কর্তৃক নিয়োজিত আইনি সহায়তা দপ্তর তথা লিগ্যাল এইড যে হারে দেশের সর্বস্তরের মানুষের জন্য নিবেদিত ভাবে কাজ করছেন তাতে শিগগিরই দেশের অভ্যন্তরে নাগরিক অধিকার রক্ষায় সাধারণ জনগণ সচেতন হয়ে উঠবে। তিনি বলেন, সমাজের প্রতিটি স্তরে সকল ধরনের অন্যায় অপরাধ ও সৃষ্ট সমস্ত বিরোধ সৃষ্টির ক্ষেত্রে আইনি ভীতি তৈরি হবে পাশাপাশি গৌরবের সঙ্গে নাগরিক ও মানবাধিকার প্রতিষ্ঠা হবে। সুতরাং সমাজের প্রতিটি স্তরে সঠিক অর্থে লিগ্যাল এইড প্রতিষ্ঠা পেলে তবে নাগরিক অধিকারও প্রতিষ্ঠা পাবে বলে মন্তব্য করেন দেশের স্বনামধন্য । শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন ৪নং ওয়ার্ডের সিএন্ডবি টেকবাজারস্থ হাজী কালামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে বাণিজ্যিক রাজধানী বন্দরনগরী চট্টগ্রামের জনপ্রিয় ও ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ফুটন্ত কিশোর সংঘের উদ্যোগে এবং চট্টগ্রাম জেলা লিগ্যাল এইড কার্যালয়ের যৌথ আয়োজনে সরকারি আইনি সহায়তা ‘লিগ্যাল এইড’ এর কার্যক্রম ও সেবা সমূ
জাতীয় নাগরিক অধিকার ও নির্বাচন বিশ্লেষক এবং জাতীয় ইংরেজি দৈনিক ডেইলি ক্যাপিটাল ভিউজ এর নির্বাহী সম্পাদক এস এম আবুল বরকত আকাশ বলেছেন, সরকার কর্তৃক নিয়োজিত আইনি সহায়তা দপ্তর তথা লিগ্যাল এইড যে হারে দেশের সর্বস্তরের মানুষের জন্য নিবেদিত ভাবে কাজ করছেন তাতে শিগগিরই দেশের অভ্যন্তরে নাগরিক অধিকার রক্ষায় সাধারণ জনগণ সচেতন হয়ে উঠবে।
তিনি বলেন, সমাজের প্রতিটি স্তরে সকল ধরনের অন্যায় অপরাধ ও সৃষ্ট সমস্ত বিরোধ সৃষ্টির ক্ষেত্রে আইনি ভীতি তৈরি হবে পাশাপাশি গৌরবের সঙ্গে নাগরিক ও মানবাধিকার প্রতিষ্ঠা হবে। সুতরাং সমাজের প্রতিটি স্তরে সঠিক অর্থে লিগ্যাল এইড প্রতিষ্ঠা পেলে তবে নাগরিক অধিকারও প্রতিষ্ঠা পাবে বলে মন্তব্য করেন দেশের স্বনামধন্য ।
শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন ৪নং ওয়ার্ডের সিএন্ডবি টেকবাজারস্থ হাজী কালামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে বাণিজ্যিক রাজধানী বন্দরনগরী চট্টগ্রামের জনপ্রিয় ও ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ফুটন্ত কিশোর সংঘের উদ্যোগে এবং চট্টগ্রাম জেলা লিগ্যাল এইড কার্যালয়ের যৌথ আয়োজনে সরকারি আইনি সহায়তা ‘লিগ্যাল এইড’ এর কার্যক্রম ও সেবা সমূহ নিয়ে জনসাধারণেকে উদ্বুদ্ধকরণ শীর্ষক মতবিনিময় সভায় মূল আলোচ্য বিষয়বস্তু নিয়ে বিশেষ আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফুটন্ত কিশোর সংঘের কেন্দ্রীয় সভাপতি মো. সাদ্দাম হোসেনের সভাপতিত্বে ও কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. কামরুল হাসান ফাহিমের সঞ্চালনায় আয়োজিত উদ্বুদ্ধকরণ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ল্যান্ড সার্ভে ট্রাইবুনালের যুগ্ম জেলা জজ রূপন কুমার দাশ। মুখ্য আলোচক হিসেবে ছিলেন চট্টগ্রাম জেলার চিফ লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সিভিল জজ সুব্রত দাশ, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ।
এ ছাড়াও আয়োজিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ ইলিয়াস চৌধুরী, মো. মোশারফ হোসাইন, মোহাম্মদ ইব্রাহিম মিয়া, জিন্নাহ শুক্কুর, মো. সোলায়মান, তপন চক্রবর্তী, লোকমান হাকিম, মো. এরশাদ, মোহাম্মদ মিজান, মো. আসমান, সোহেল তানভীর। ফুটন্ত কিশোর সংঘের পক্ষ থেকে সিনিয়র সহসভাপতি মো. মহিউদ্দিন, অর্থ সম্পাদক আনাস, সাংগঠনিক সম্পাদক ইসতিয়াক ইমন, সহদপ্তর সম্পাদক আসিফ, প্রচার সম্পাদক মো. সোহেল, সহপ্রচার সম্পাদক মো. রাসেল,সাংস্কৃতিক সম্পাদক ছোটন মহাজন, কার্যনির্বাহী সদস্য জাবেদ, ফরহাদ, শামীম, আনাস ইবনে আলী, লিংকন, আজাদ হোসেন, রবিউল, ইফতেখার মুন্না, সদস্য রিমন, সোহান, সিয়াম, সিহাব, ইলহাম, তাসমিসহ প্রমুখ।
What's Your Reaction?