সমুদ্রসৈকতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ফুচকা-চটপটির দোকান পুড়ে ছাই

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের পরুয়াপাড়া ফুলতলী বেড়িবাঁধসংলগ্ন সমুদ্রসৈকত এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একটি ফুচকা-চটপটির দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। গত বুধবার (৩ জুন) রাত আনুমানিক ৯টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সমুদ্রসৈকতের বিচ এলাকায় ওয়াহেদ আলী (৩৫) নামে এক ব্যক্তির টিনশেড দিয়ে নির্মিত ফুচকা-চটপটি ও ঝালমুড়ির দোকানে হঠাৎ আগুন লাগে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডারের লাইনে লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন ছড়িয়ে পড়লে সিলিন্ডারটি বিস্ফোরিত হয় এবং মুহূর্তের মধ্যে পুরো দোকানটি ভস্মীভূত হয়ে যায়। খবর পেয়ে আনোয়ারা ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। আনোয়ারা ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মুজিবুর রহমান বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছি। এ ঘটনায় প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় ২০ হাজার টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।’ তিনি আরও জানান, প্রাথমিক তদন্তে গ্যাস লিকেজ থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ

সমুদ্রসৈকতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ফুচকা-চটপটির দোকান পুড়ে ছাই

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের পরুয়াপাড়া ফুলতলী বেড়িবাঁধসংলগ্ন সমুদ্রসৈকত এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একটি ফুচকা-চটপটির দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। গত বুধবার (৩ জুন) রাত আনুমানিক ৯টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সমুদ্রসৈকতের বিচ এলাকায় ওয়াহেদ আলী (৩৫) নামে এক ব্যক্তির টিনশেড দিয়ে নির্মিত ফুচকা-চটপটি ও ঝালমুড়ির দোকানে হঠাৎ আগুন লাগে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডারের লাইনে লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন ছড়িয়ে পড়লে সিলিন্ডারটি বিস্ফোরিত হয় এবং মুহূর্তের মধ্যে পুরো দোকানটি ভস্মীভূত হয়ে যায়।

খবর পেয়ে আনোয়ারা ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আনোয়ারা ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মুজিবুর রহমান বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছি। এ ঘটনায় প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় ২০ হাজার টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।’

তিনি আরও জানান, প্রাথমিক তদন্তে গ্যাস লিকেজ থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি আরও খতিয়ে দেখা হচ্ছে।

অগ্নিকাণ্ডের এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে দোকানটি সম্পূর্ণ পুড়ে যাওয়ায় চরম ক্ষতিগ্রস্ত হয়েছেন দোকান মালিক।

এমআরএএইচ/এসএইচএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow