সমুদ্র উপকূলে বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত

বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ বিমানে থাকা তিনজনই নিহত হয়েছেন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) স্থানীয় সময় বিকেলে দক্ষিণ অস্ট্রেলিয়ার উপকূলে  বিমানটি সমুদ্রে আছড়ে পড়ে বলে জানিয়েছে পুলিশ। পুলিশের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানায়, বিমানটি দক্ষিণ অস্ট্রেলিয়ার বন্দর শহর গুলওয়া সাউথের কাছে লংবে এলাকায় বিধ্বস্ত হয়। দুর্ঘটনাস্থলটি রাজ্যের রাজধানী অ্যাডিলেড থেকে প্রায় ৬৩ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। দুর্ঘটনার সময় বিমানে পাইলটসহ মোট তিনজন পুরুষ আরোহী ছিলেন। এক বিবৃতিতে পুলিশ জানায়, দুর্ঘটনার পর উদ্ধার অভিযান চালিয়ে বিমানে থাকা তিনজনকেই মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ সমুদ্র থেকে উদ্ধার করে উপকূলে আনা হয়েছে। পুলিশ আরও জানায়, শনিবার অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্ট সেফটি ব্যুরোর (এটিএসবি) তদন্তকারীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছেন। এদিকে স্থানীয় গণমাধ্যম সেভেন নিউজ শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি ভিডিও প্রকাশ করেছে। প্রত্যক্ষদর্শীদের ধারণ করা ওই ভিডিও ফুটেজে দেখা যায়, বিমানটি নাকের দিক নিচের দিকে করে দ্রুতগতিতে সম

সমুদ্র উপকূলে বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত

বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ বিমানে থাকা তিনজনই নিহত হয়েছেন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) স্থানীয় সময় বিকেলে দক্ষিণ অস্ট্রেলিয়ার উপকূলে  বিমানটি সমুদ্রে আছড়ে পড়ে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানায়, বিমানটি দক্ষিণ অস্ট্রেলিয়ার বন্দর শহর গুলওয়া সাউথের কাছে লংবে এলাকায় বিধ্বস্ত হয়। দুর্ঘটনাস্থলটি রাজ্যের রাজধানী অ্যাডিলেড থেকে প্রায় ৬৩ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। দুর্ঘটনার সময় বিমানে পাইলটসহ মোট তিনজন পুরুষ আরোহী ছিলেন।

এক বিবৃতিতে পুলিশ জানায়, দুর্ঘটনার পর উদ্ধার অভিযান চালিয়ে বিমানে থাকা তিনজনকেই মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ সমুদ্র থেকে উদ্ধার করে উপকূলে আনা হয়েছে।

পুলিশ আরও জানায়, শনিবার অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্ট সেফটি ব্যুরোর (এটিএসবি) তদন্তকারীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছেন।

এদিকে স্থানীয় গণমাধ্যম সেভেন নিউজ শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি ভিডিও প্রকাশ করেছে। প্রত্যক্ষদর্শীদের ধারণ করা ওই ভিডিও ফুটেজে দেখা যায়, বিমানটি নাকের দিক নিচের দিকে করে দ্রুতগতিতে সমুদ্রে আছড়ে পড়ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow