সম্পত্তির লোভে মাকে নির্যাতন, ছেলে গ্রেপ্তার

নওগাঁর ধামইরহাটে সম্পত্তির লোভে মাকে নির্যাতনের অভিযোগে সাদুজ্জামান শামীম নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ জুন) রাত ৯টার দিকে উপজেলার আলমপুর ইউনিয়নের বস্তাবর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  সম্পত্তি নিজের নামে লিখে নেওয়ার জন্য বৃদ্ধ মায়ের ওপর এমন নৃশংস হামলার অভিযোগ উঠে ছেলে আসাদুজ্জামান শামীম (৩৭ এর বিরুদ্ধে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ধামইরহাট উপজেলার আলমপুর ইউনিয়নের বস্তাবর গ্রামের বাসিন্দা ৬৭টি বছর বয়সী আঞ্জুমান আরার নামে কিছু জমিজমা রয়েছে। ওই সম্পত্তি জোরপূর্বক নিজের নামে লিখে নেওয়ার জন্য তার ছেলে আসাদুজ্জামান শামীম (৩৭) দীর্ঘদিন ধরে চাপ সৃষ্টি করে আসছিল বলে অভিযোগ রয়েছে। অভিযোগ অনুযায়ী, গত ৭ জুন শামীম হত্যার উদ্দেশ্যে ইট দিয়ে মায়ের মাথায় আঘাত করে। পরে আঞ্জুমান আরা চিকিৎসা গ্রহণ করে সুস্থ হন। পরে তিনি বাড়িতে ফিরলে ১৪ জুন পুনরায় তার ওপর হামলা চালানো হয়। এ সময় শামীম ধারালো চাকু দিয়ে তার ডান পায়ের রগ কেটে দেয়। ঘটনাটি নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নজরে আনা হলে তার নির্দেশনায় ধামইরহাট থানা পুলিশ বিশেষ অভিযান শুরু করে। গোপন সংবাদের ভিত্

সম্পত্তির লোভে মাকে নির্যাতন, ছেলে গ্রেপ্তার

নওগাঁর ধামইরহাটে সম্পত্তির লোভে মাকে নির্যাতনের অভিযোগে সাদুজ্জামান শামীম নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ জুন) রাত ৯টার দিকে উপজেলার আলমপুর ইউনিয়নের বস্তাবর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 সম্পত্তি নিজের নামে লিখে নেওয়ার জন্য বৃদ্ধ মায়ের ওপর এমন নৃশংস হামলার অভিযোগ উঠে ছেলে আসাদুজ্জামান শামীম (৩৭ এর বিরুদ্ধে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ধামইরহাট উপজেলার আলমপুর ইউনিয়নের বস্তাবর গ্রামের বাসিন্দা ৬৭টি বছর বয়সী আঞ্জুমান আরার নামে কিছু জমিজমা রয়েছে। ওই সম্পত্তি জোরপূর্বক নিজের নামে লিখে নেওয়ার জন্য তার ছেলে আসাদুজ্জামান শামীম (৩৭) দীর্ঘদিন ধরে চাপ সৃষ্টি করে আসছিল বলে অভিযোগ রয়েছে।

অভিযোগ অনুযায়ী, গত ৭ জুন শামীম হত্যার উদ্দেশ্যে ইট দিয়ে মায়ের মাথায় আঘাত করে। পরে আঞ্জুমান আরা চিকিৎসা গ্রহণ করে সুস্থ হন। পরে তিনি বাড়িতে ফিরলে ১৪ জুন পুনরায় তার ওপর হামলা চালানো হয়। এ সময় শামীম ধারালো চাকু দিয়ে তার ডান পায়ের রগ কেটে দেয়।

ঘটনাটি নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নজরে আনা হলে তার নির্দেশনায় ধামইরহাট থানা পুলিশ বিশেষ অভিযান শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে কয়েকদিনের ধারাবাহিক অভিযানের পর বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার আলমপুর ইউনিয়নের বস্তাবর গ্রাম থেকে মামলার এজাহারভুক্ত আসামি আসাদুজ্জামান শামীমকে গ্রেপ্তার করা হয়। 

নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, বাবা-মায়ের প্রতি সহিংসতা ও নির্যাতনের মতো ঘৃণ্য অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে জেলা পুলিশ আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না। আসামিকে আদালতে পাঠানো হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow