সম্পদ ফেরত পেলেন ইরান নারী ফুটবল দলের অধিনায়ক
ইরানের নারী ফুটবল দলের অধিনায়ক জাহরা ঘানবারির জব্দ করা সম্পদ আদালতের নির্দেশে ফেরত দিয়েছে দেশটির বিচার বিভাগ। সোমবার (১৩ এপ্রিল) ইরানের বিচার বিভাগের সংবাদ সংস্থা মিজানের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
সংবাদে বলা হয়, ‘জব্দ করা জাহরা ঘানবারির সম্পদ আদালতের সিদ্ধান্তে মুক্ত করা হয়েছে।’
গত মাসে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত নারী এশিয়ান কাপ চলাকালে ঘানবারিসহ ছয়জন খেলোয়াড় ও একজন স্টাফ সদস্য আশ্রয় প্রার্থনা করেছিলেন। ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধ শুরুর প্রেক্ষাপটে এ ঘটনা ঘটে।
তখন অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক জানান, খেলোয়াড়রা দেশে ফেরার পর শাস্তির মুখে পড়তে পারেন; এই আশঙ্কায় তাদের আশ্রয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল।
পরে ঘানবারিসহ পাঁচজন সিদ্ধান্ত পরিবর্তন করে দলের সঙ্গে ইরানে ফিরে যান। গত ১৯ মার্চ তেহরানে তাদের জন্য বিশেষ সংবর্ধনার আয়োজন করা হয়।
উল্লেখ্য, যুদ্ধ শুরুর (২৮ ফেব্রুয়ারি) পর ‘বিশ্বাসঘাতক’ হিসেবে চিহ্নিত ব্যক্তিদের একটি তালিকা প্রকাশ করে ইরানি গণমাধ্যম, যাদের সম্পদ আদালতের নির্দেশে জব্দ করা হয়। সেই তালিকায় ঘানবারির নামও ছিল, যদিও ঠিক কখন
ইরানের নারী ফুটবল দলের অধিনায়ক জাহরা ঘানবারির জব্দ করা সম্পদ আদালতের নির্দেশে ফেরত দিয়েছে দেশটির বিচার বিভাগ। সোমবার (১৩ এপ্রিল) ইরানের বিচার বিভাগের সংবাদ সংস্থা মিজানের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
সংবাদে বলা হয়, ‘জব্দ করা জাহরা ঘানবারির সম্পদ আদালতের সিদ্ধান্তে মুক্ত করা হয়েছে।’
গত মাসে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত নারী এশিয়ান কাপ চলাকালে ঘানবারিসহ ছয়জন খেলোয়াড় ও একজন স্টাফ সদস্য আশ্রয় প্রার্থনা করেছিলেন। ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধ শুরুর প্রেক্ষাপটে এ ঘটনা ঘটে।
তখন অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক জানান, খেলোয়াড়রা দেশে ফেরার পর শাস্তির মুখে পড়তে পারেন; এই আশঙ্কায় তাদের আশ্রয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল।
পরে ঘানবারিসহ পাঁচজন সিদ্ধান্ত পরিবর্তন করে দলের সঙ্গে ইরানে ফিরে যান। গত ১৯ মার্চ তেহরানে তাদের জন্য বিশেষ সংবর্ধনার আয়োজন করা হয়।
উল্লেখ্য, যুদ্ধ শুরুর (২৮ ফেব্রুয়ারি) পর ‘বিশ্বাসঘাতক’ হিসেবে চিহ্নিত ব্যক্তিদের একটি তালিকা প্রকাশ করে ইরানি গণমাধ্যম, যাদের সম্পদ আদালতের নির্দেশে জব্দ করা হয়। সেই তালিকায় ঘানবারির নামও ছিল, যদিও ঠিক কখন তার সম্পদ জব্দ করা হয়েছিল তা স্পষ্ট নয়।