সময়মতো বই দেওয়া আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ: শিক্ষামন্ত্রী
নতুন বছরে শিক্ষার্থীদের কাছে সময়মতো বই দেওয়া নিজের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, ‘আমার কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সময়মতো পাঠ্যবই দেওয়া। আমি সমালোচনামূলকভাবে কোনো বিশ্লেষণ বা কাউকে কোনো দোষারোপ করতে চাচ্ছি না। আমরা যখন ২০০১ সালে দায়িত্বে ছিলাম, তখন একটি প্রতিষ্ঠান এ বইগুলো ছাপাতো। আর কাউকে দেওয়া হতো না। সেসময়ে আমরা বিশ্বব্যাংকের অর্থায়নে কাজ করতাম। আমরা টাকা দিয়ে একজনকে চুক্তি করে দিয়ে দিতাম।’ সোমবার (১৩ জুলাই) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে কাগজকল মালিক ও ছাপাখানা মালিকদের সঙ্গে আলোচনা সভায় শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, ‘আমি তখন ভেবে দেখলাম, আমাদের দেশে বাঁধাইকারী আছে, ছাপাখানা আছে, সেগুলো তো ধ্বংস হয়ে যাবে যদি একটি কোম্পানিকে চুক্তি দেওয়া হয়। আমি সেসময় ৬৫০টি ছাপাখানাকে কাজ দিয়েছিলাম। আমি চাই আমার শিল্প টিকে থাকুক এবং পাঁচ বছর আমরা ঠিকমতো বই পেয়েছিলাম।’ আরও পড়ুন বই ছাপায় সিন্ডিকেট / মুদ্রণ সমিতি ভেঙে দিতে পারি, তবে অবৈধ হস্তক্ষেপ করবো না: শিক্ষামন্ত্রী কাগজকল মালিক ও ছাপাখানা মা
নতুন বছরে শিক্ষার্থীদের কাছে সময়মতো বই দেওয়া নিজের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
তিনি বলেন, ‘আমার কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সময়মতো পাঠ্যবই দেওয়া। আমি সমালোচনামূলকভাবে কোনো বিশ্লেষণ বা কাউকে কোনো দোষারোপ করতে চাচ্ছি না। আমরা যখন ২০০১ সালে দায়িত্বে ছিলাম, তখন একটি প্রতিষ্ঠান এ বইগুলো ছাপাতো। আর কাউকে দেওয়া হতো না। সেসময়ে আমরা বিশ্বব্যাংকের অর্থায়নে কাজ করতাম। আমরা টাকা দিয়ে একজনকে চুক্তি করে দিয়ে দিতাম।’
সোমবার (১৩ জুলাই) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে কাগজকল মালিক ও ছাপাখানা মালিকদের সঙ্গে আলোচনা সভায় শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আমি তখন ভেবে দেখলাম, আমাদের দেশে বাঁধাইকারী আছে, ছাপাখানা আছে, সেগুলো তো ধ্বংস হয়ে যাবে যদি একটি কোম্পানিকে চুক্তি দেওয়া হয়। আমি সেসময় ৬৫০টি ছাপাখানাকে কাজ দিয়েছিলাম। আমি চাই আমার শিল্প টিকে থাকুক এবং পাঁচ বছর আমরা ঠিকমতো বই পেয়েছিলাম।’

বই ছাপায় সিন্ডিকেট / মুদ্রণ সমিতি ভেঙে দিতে পারি, তবে অবৈধ হস্তক্ষেপ করবো না: শিক্ষামন্ত্রী
কাগজকল মালিক ও ছাপাখানা মালিকদের উদ্দেশে এহছানুল হক মিলন বলেন, ‘আমাদের উদ্দেশ্য একটি- বই দেওয়া। আপনাদেরও তাই। যখন যে পক্ষের কথা শুনি সেটাই ভালো লাগে। কাগজকল মালিকদের কথা শুনলেও ভালো লাগে, ছাপাখানা মালিকদের কথা শুনলেও ভালো লাগে। সবচেয়ে ভালো লাগে বই সময়মতো দিতে পারলে। আমার বিশ্বাস আছে বই আপনারা দেবেন। এই সরকার সবার সরকার, এই সন্তান সবার সন্তান। তারপর দাম, এগুলো নিয়ে আমরা বসেছি। আমরা চাই দুই টাকা কম হোক, বেশি হোক; লাভও দরকার নেই, লস দেওয়ারও দরকার নেই। আমরা বই পেতে চাই ‘
শিক্ষামন্ত্রী বলেন, ‘কাগজকল মালিকদের ইতিহাস আছে, ভালো-খারাপ আপনারা করেছেন। ছাপাখানা মালিকদের ইতিহাসও বলে কী অবস্থা ছিল। আমি যা বুঝলাম, কাগজকলগুলো বোধহয় ১০০ শতাংশ ব্যবহার হয়নি। যদিও আপনারা বলেছেন, কারিগরিভাবে আমরা অন্যদের চেয়ে অনেক এগিয়ে আছি।’
এএএইচ/একিউএফ
What's Your Reaction?