সরকারি কর্মকর্তাদের সময়মতো অফিসে উপস্থিত থাকতে হবে : শেখ ফরিদ

চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক বলেছেন, সরকারি কর্মকর্তাদের বেতন আসে সাধারণ মানুষের ট্যাক্সের টাকা থেকে। তাই আপনাদের অবশ্যই সময়মতো অফিসে উপস্থিত থাকতে হবে।  মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় হাইমচর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা সভায় এ কথা বলেন তিনি।  সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চাঁদপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। সভায় তিনি সরকারি কর্মকর্তাদের কাজের স্বচ্ছতা, মাদক নির্মূল এবং উন্নয়ন কাজে শতভাগ মান নিশ্চিত করার বিষয়ে কঠোর দিকনির্দেশনা প্রদান করেন। শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যদি দেশের স্বার্থে ১৮ ঘণ্টা কাজ করতে পারেন, তবে আমাদের অন্তত ১৩ ঘণ্টা কাজ করা উচিত। কাজের প্রতি অবহেলা বা সময়মতো অফিসে না আসলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। মাদক, জুয়া, ইভটিজিং ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়ে এ সংসদ সদস্য বলেন, মাদকের সঙ্গে জড়িতদের বিষয়ে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। অপরাধীদের পক্ষে কোনো রাজনৈতিক তদবির বরদাস্ত করা হবে না। ইতোমধ্যেই অপরাধে জড়িত অনেক নেতাকর্মীকে আইনের

সরকারি কর্মকর্তাদের সময়মতো অফিসে উপস্থিত থাকতে হবে : শেখ ফরিদ

চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক বলেছেন, সরকারি কর্মকর্তাদের বেতন আসে সাধারণ মানুষের ট্যাক্সের টাকা থেকে। তাই আপনাদের অবশ্যই সময়মতো অফিসে উপস্থিত থাকতে হবে। 

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় হাইমচর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা সভায় এ কথা বলেন তিনি। 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চাঁদপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। সভায় তিনি সরকারি কর্মকর্তাদের কাজের স্বচ্ছতা, মাদক নির্মূল এবং উন্নয়ন কাজে শতভাগ মান নিশ্চিত করার বিষয়ে কঠোর দিকনির্দেশনা প্রদান করেন।

শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যদি দেশের স্বার্থে ১৮ ঘণ্টা কাজ করতে পারেন, তবে আমাদের অন্তত ১৩ ঘণ্টা কাজ করা উচিত। কাজের প্রতি অবহেলা বা সময়মতো অফিসে না আসলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

মাদক, জুয়া, ইভটিজিং ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়ে এ সংসদ সদস্য বলেন, মাদকের সঙ্গে জড়িতদের বিষয়ে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। অপরাধীদের পক্ষে কোনো রাজনৈতিক তদবির বরদাস্ত করা হবে না। ইতোমধ্যেই অপরাধে জড়িত অনেক নেতাকর্মীকে আইনের আওতায় আনা হয়েছে। কেউ তদবির করলে তাকেও প্রয়োজনে জেলে পাঠানো হবে।

উন্নয়নমূলক কর্মকাণ্ড প্রসঙ্গে শেখ ফরিদ বলেন, সরকারের ভ্যাট ও ট্যাক্স বাদে প্রকল্পের পুরো টাকা কাজে ব্যয় করতে হবে। ঠিকাদাররা নির্ধারিত ১৫ শতাংশের বেশি লাভ করতে পারবেন না। এছাড়া, কৃষির উন্নয়নে খাল খনন কর্মসূচি পুনরায় চালু করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। 

তিনি বলেন, খাল খননের ফলে ফসলি জমিতে পানি সরবরাহ নিশ্চিত হবে এবং ফলন বৃদ্ধি পাবে। হাইমচরের রাস্তাঘাট দ্রুত মেরামতের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়ের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- উপজেলা থানার ওসি নাজমুল হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ কে এম আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সফিক পাটওয়ারী।

এ ছাড়া উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্যাহ সেলিম, সহসভাপতি খলিলুর রহমান গাজীসহ উপজেলা ও জেলা পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক নেতারা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow