সরকারি খরচে ১৪ লাখ ১৮ হাজার ৮৪০ জনকে আইনি সহায়তা

জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) মাধ্যমে সরকারি খরচায় ২০০৯ সাল থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ১৪ লাখ ১৮ হাজার ৮৪০ জনকে আইনি সহায়তা দেওয়া হয়েছে। এ সময়ে ৪ লাখ ৬০ হাজার ২৯৭ মামলায় অসচ্ছল বিচারপ্রার্থীকে সেবা দেওয়া হয়েছে। শনিবার (২৮ মার্চ) লিগ্যাল এইডের ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়। সংস্থার আওতায় সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ৩০ হাজার ৩৯৫ জন, দেশের ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ১১ লাখ ৫৮ হাজার ৬৩০ জন, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনি সহায়তা সেলের মাধ্যমে ৩০ হাজার ৯ জন এবং জাতীয় হেল্পলাইন কল সেন্টারের মাধ্যমে ১ লাখ ৯৯ হাজার ৮০৬ জনকে আইনি সহায়তা দেওয়া হয়েছে। দেশে আর্থিকভাবে অসচ্ছল, অসমর্থ বিচার প্রার্থী জনগণকে আইনি সহায়তা দিতে ‘আইনগত সহায়তা প্রদান আইনের’ অধীনে সরকারি খরচে এসব সেবা দেয়া হয়। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে জাতীয় আইনগত সহায়তা সংস্থার কার্যক্রম পরিচালিত হয়। আইনি সহায়তা প্রদান আইনের আওতায় এই কার্যক্রম আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হচ্ছে, যা আর্থিকভাবে অসচ্ছল ও অসমর্থ বিচারপ্রার্থী

সরকারি খরচে ১৪ লাখ ১৮ হাজার ৮৪০ জনকে আইনি সহায়তা

জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) মাধ্যমে সরকারি খরচায় ২০০৯ সাল থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ১৪ লাখ ১৮ হাজার ৮৪০ জনকে আইনি সহায়তা দেওয়া হয়েছে। এ সময়ে ৪ লাখ ৬০ হাজার ২৯৭ মামলায় অসচ্ছল বিচারপ্রার্থীকে সেবা দেওয়া হয়েছে।

শনিবার (২৮ মার্চ) লিগ্যাল এইডের ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।

সংস্থার আওতায় সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ৩০ হাজার ৩৯৫ জন, দেশের ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ১১ লাখ ৫৮ হাজার ৬৩০ জন, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনি সহায়তা সেলের মাধ্যমে ৩০ হাজার ৯ জন এবং জাতীয় হেল্পলাইন কল সেন্টারের মাধ্যমে ১ লাখ ৯৯ হাজার ৮০৬ জনকে আইনি সহায়তা দেওয়া হয়েছে।

দেশে আর্থিকভাবে অসচ্ছল, অসমর্থ বিচার প্রার্থী জনগণকে আইনি সহায়তা দিতে ‘আইনগত সহায়তা প্রদান আইনের’ অধীনে সরকারি খরচে এসব সেবা দেয়া হয়। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে জাতীয় আইনগত সহায়তা সংস্থার কার্যক্রম পরিচালিত হয়।

আইনি সহায়তা প্রদান আইনের আওতায় এই কার্যক্রম আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হচ্ছে, যা আর্থিকভাবে অসচ্ছল ও অসমর্থ বিচারপ্রার্থী জনগণকে সরকারি খরচায় সহায়তা নিশ্চিত করে।

এফএইচ/এমএএইচ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow