সরকারি খাল বালু দিয়ে ভরাটের চেষ্টা, জরিমানা ৪০ হাজার

মাদারীপুরের কালকিনি পৌরসভার ঠেংগামারা এলাকায় সরকারি খাল বালু দিয়ে অবৈধভাবে ভরাটের চেষ্টাকালে তা বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় খলিল নামে এক ব্যক্তির ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (৩ জুলাই) দুপুরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এ জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সরকারি খাল ভরাটের খবর পেয়ে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল উল আরেফিন ঘটনাস্থলে যান। পরে ভরাট কার্যক্রম তাৎক্ষণিকভাবে বন্ধ এবং সরকারি সম্পত্তি দখল ও খাল ভরাটের দায়ে মো. খলিলের ৪০ হাজার টাকা জরিমানা করেন। কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল উল আরেফিন বলেন, সরকারি খাল, নদী ও জলাশয় কোনোভাবেই অবৈধভাবে দখল বা ভরাট করতে দেওয়া হবে না। সরকারি সম্পত্তি রক্ষায় উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। ভবিষ্যতে কেউ এ ধরনের কর্মকাণ্ডে জড়িত হলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আয়শা সিদ্দিকা আকাশী/এএইচ/জেআইএম

সরকারি খাল বালু দিয়ে ভরাটের চেষ্টা, জরিমানা ৪০ হাজার

মাদারীপুরের কালকিনি পৌরসভার ঠেংগামারা এলাকায় সরকারি খাল বালু দিয়ে অবৈধভাবে ভরাটের চেষ্টাকালে তা বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় খলিল নামে এক ব্যক্তির ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (৩ জুলাই) দুপুরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এ জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সরকারি খাল ভরাটের খবর পেয়ে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল উল আরেফিন ঘটনাস্থলে যান। পরে ভরাট কার্যক্রম তাৎক্ষণিকভাবে বন্ধ এবং সরকারি সম্পত্তি দখল ও খাল ভরাটের দায়ে মো. খলিলের ৪০ হাজার টাকা জরিমানা করেন।

কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল উল আরেফিন বলেন, সরকারি খাল, নদী ও জলাশয় কোনোভাবেই অবৈধভাবে দখল বা ভরাট করতে দেওয়া হবে না। সরকারি সম্পত্তি রক্ষায় উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। ভবিষ্যতে কেউ এ ধরনের কর্মকাণ্ডে জড়িত হলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আয়শা সিদ্দিকা আকাশী/এএইচ/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow