সরকারি চাকরিতে ৫ লাখ নিয়োগ, মন্ত্রণালয়গুলোকে চিঠি

সরকারি চাকরিতে পাঁচ লাখ শূন্য পদে নিয়োগ দেওয়ার লক্ষ্যে প্রস্তুতি শুরু করেছে সরকার। এ বিষয়ে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কাছে শূন্য পদের হালনাগাদ তথ্য চেয়ে চিঠি পাঠিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সম্প্রতি সব মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও সচিবদের কাছে এ-সংক্রান্ত চিঠি পাঠানো হয়। এতে নির্ধারিত ছক অনুযায়ী সংশ্লিষ্ট মন্ত্রণালয়, অধীন দপ্তর-সংস্থা এবং মাঠপর্যায়ের অফিসগুলোর শূন্য পদের তথ্য পাঠানোর অনুরোধ জানানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, সরকারের নির্বাচনী ইশতেহারের একটি গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি হলো স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগ। এ লক্ষ্যে মন্ত্রণালয় ও বিভাগগুলোর কর্মপরিকল্পনা এবং বাস্তবায়ন কৌশল ইতোমধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। এতে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) এর মাধ্যমে পূরণযোগ্য এবং সরাসরি নিয়োগযোগ্য— উভয় ধরনের শূন্য পদের হালনাগাদ তথ্য জরুরি ভিত্তিতে সংগ্রহ করা হচ্ছে। এদিকে বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, সরকার পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, জনপ্

সরকারি চাকরিতে ৫ লাখ নিয়োগ, মন্ত্রণালয়গুলোকে চিঠি
সরকারি চাকরিতে পাঁচ লাখ শূন্য পদে নিয়োগ দেওয়ার লক্ষ্যে প্রস্তুতি শুরু করেছে সরকার। এ বিষয়ে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কাছে শূন্য পদের হালনাগাদ তথ্য চেয়ে চিঠি পাঠিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সম্প্রতি সব মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও সচিবদের কাছে এ-সংক্রান্ত চিঠি পাঠানো হয়। এতে নির্ধারিত ছক অনুযায়ী সংশ্লিষ্ট মন্ত্রণালয়, অধীন দপ্তর-সংস্থা এবং মাঠপর্যায়ের অফিসগুলোর শূন্য পদের তথ্য পাঠানোর অনুরোধ জানানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, সরকারের নির্বাচনী ইশতেহারের একটি গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি হলো স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগ। এ লক্ষ্যে মন্ত্রণালয় ও বিভাগগুলোর কর্মপরিকল্পনা এবং বাস্তবায়ন কৌশল ইতোমধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। এতে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) এর মাধ্যমে পূরণযোগ্য এবং সরাসরি নিয়োগযোগ্য— উভয় ধরনের শূন্য পদের হালনাগাদ তথ্য জরুরি ভিত্তিতে সংগ্রহ করা হচ্ছে। এদিকে বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, সরকার পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং এর অধীন দপ্তর-সংস্থাগুলোতে শূন্য পদের বিপরীতে ইতোমধ্যে ২ হাজার ৮৭৯ জন নিয়োগের কার্যক্রম চলমান রয়েছে।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow