সরকারি চাকরি নিয়ে নতুন তথ্য জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

সরকারি চাকরিতে বিভিন্ন গ্রেডে বিপুলসংখ্যক পদ শূন্য রয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। তিনি বলেন, সর্বশেষ হালনাগাদ অনুযায়ী সব মন্ত্রণালয় ও সরকারি দপ্তর মিলিয়ে মোট শূন্যপদের সংখ্যা ৪ লাখ ৬৮ হাজার ২২০টি। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। প্রতিমন্ত্রী জানান, ১ম থেকে ৯ম গ্রেডে শূন্যপদের সংখ্যা ৬৮ হাজার ৮৮৪টি। ১০ম থেকে ১২তম গ্রেডে খালি রয়েছে ১ লাখ ২৯ হাজার ১৬৬টি পদ। ১৩তম থেকে ১৬তম গ্রেডে শূন্যপদ রয়েছে ১ লাখ ৪৬ হাজার ৭৯৯টি এবং ১৭তম থেকে ২০তম গ্রেডে ফাঁকা রয়েছে ১ লাখ ১৫ হাজার ২৩৫টি পদ। তিনি বলেন, এসব শূন্যপদ পূরণের জন্য ছয় মাস, এক বছর ও পাঁচ বছর মেয়াদি কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে ছয় মাসের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন ২ হাজার ৮৭৯টি পদে, এক বছরের মধ্যে ৪ হাজার ৪৫৯টি এবং পাঁচ বছরের মধ্যে ৩ হাজার ১১০টি পদে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। প্রতিমন্ত্রী আরও জানান, ‘স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগ’ কর্মপরিকল্পনার আওতায় অন

সরকারি চাকরি নিয়ে নতুন তথ্য জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী
সরকারি চাকরিতে বিভিন্ন গ্রেডে বিপুলসংখ্যক পদ শূন্য রয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। তিনি বলেন, সর্বশেষ হালনাগাদ অনুযায়ী সব মন্ত্রণালয় ও সরকারি দপ্তর মিলিয়ে মোট শূন্যপদের সংখ্যা ৪ লাখ ৬৮ হাজার ২২০টি। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। প্রতিমন্ত্রী জানান, ১ম থেকে ৯ম গ্রেডে শূন্যপদের সংখ্যা ৬৮ হাজার ৮৮৪টি। ১০ম থেকে ১২তম গ্রেডে খালি রয়েছে ১ লাখ ২৯ হাজার ১৬৬টি পদ। ১৩তম থেকে ১৬তম গ্রেডে শূন্যপদ রয়েছে ১ লাখ ৪৬ হাজার ৭৯৯টি এবং ১৭তম থেকে ২০তম গ্রেডে ফাঁকা রয়েছে ১ লাখ ১৫ হাজার ২৩৫টি পদ। তিনি বলেন, এসব শূন্যপদ পূরণের জন্য ছয় মাস, এক বছর ও পাঁচ বছর মেয়াদি কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে ছয় মাসের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন ২ হাজার ৮৭৯টি পদে, এক বছরের মধ্যে ৪ হাজার ৪৫৯টি এবং পাঁচ বছরের মধ্যে ৩ হাজার ১১০টি পদে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। প্রতিমন্ত্রী আরও জানান, ‘স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগ’ কর্মপরিকল্পনার আওতায় অন্যান্য মন্ত্রণালয় ও বিভাগের শূন্যপদে নিয়োগের সর্বশেষ তথ্য জানতে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে চিঠি পাঠানো হয়েছে। এদিকে, আওয়ামী লীগ সরকারের সময়ে বিসিএস ক্যাডার নিয়োগে দুর্নীতি ও দলীয়করণের অভিযোগের বিষয়ে দুর্নীতি দমন কমিশনসহ (দুদক) সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থাগুলো অনুসন্ধান ও তদন্ত করছে বলেও জানান তিনি। তদন্ত প্রতিবেদন ও সুপারিশ পাওয়ার পর আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow