সরকারি ফি ‌‌‘বাংলা কিউআর’ পেমেন্টে নেওয়ার আহ্বান গভর্নরের

‘বাংলা কিউআর’ পেমেন্ট সিস্টেম ব্যবহারে সরকারি ফি ও চার্জ নেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। দেশে নগদ অর্থের ব্যবহার কমানো, আর্থিক লেনদেনে স্বচ্ছতা নিশ্চিত করা এবং ডিজিটাল পেমেন্ট সেবা প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছে দিতে এ উদ্যোগের কথা জানান তিনি। মঙ্গলবার (২৩ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ ব্যাংক। এতে বলা হয়, সারা দেশে একক কিউআরভিত্তিক লেনদেন ব্যবস্থা গড়ে তুলতে গভর্নরকে আহ্বায়ক করে একটি স্টিয়ারিং কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রথম সভায় সভাপতিত্ব করেন গভর্নর। আরও পড়ুন ৫৮ দেশের সঙ্গে বাণিজ্য ঘাটতি বাংলাদেশের, শীর্ষে চীন ও ভারত সভায় গভর্নর বলেন, বাংলা কিউআর চালুর মাধ্যমে নগদ অর্থের ব্যবহার কমবে, ফলে টাকা ছাপানো ও পরিবহনের ব্যয়ও কমবে। একই সঙ্গে গ্রাহকরা সহজে ও সুবিধামতো বিভিন্ন বিল, ফি ও চার্জ পরিশোধ করতে পারবেন। এতে আর্থিক লেনদেনে স্বচ্ছতা বাড়বে এবং ডিজিটাল সেবার সুবিধা দেশের প্রান্তিক জনগোষ্ঠীর কাছেও পৌঁছে যাবে। আরও পড়ুন পাঁচ-সাতটি খাতেই বদলে যেতে পারে দেশের রপ্তানি অর্থনীতি: বাণিজ্যমন্ত্রী তিনি সরকারের বিভিন্ন মন্ত্র

সরকারি ফি ‌‌‘বাংলা কিউআর’ পেমেন্টে নেওয়ার আহ্বান গভর্নরের

‘বাংলা কিউআর’ পেমেন্ট সিস্টেম ব্যবহারে সরকারি ফি ও চার্জ নেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। দেশে নগদ অর্থের ব্যবহার কমানো, আর্থিক লেনদেনে স্বচ্ছতা নিশ্চিত করা এবং ডিজিটাল পেমেন্ট সেবা প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছে দিতে এ উদ্যোগের কথা জানান তিনি।

মঙ্গলবার (২৩ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ ব্যাংক। এতে বলা হয়, সারা দেশে একক কিউআরভিত্তিক লেনদেন ব্যবস্থা গড়ে তুলতে গভর্নরকে আহ্বায়ক করে একটি স্টিয়ারিং কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রথম সভায় সভাপতিত্ব করেন গভর্নর।

সভায় গভর্নর বলেন, বাংলা কিউআর চালুর মাধ্যমে নগদ অর্থের ব্যবহার কমবে, ফলে টাকা ছাপানো ও পরিবহনের ব্যয়ও কমবে। একই সঙ্গে গ্রাহকরা সহজে ও সুবিধামতো বিভিন্ন বিল, ফি ও চার্জ পরিশোধ করতে পারবেন। এতে আর্থিক লেনদেনে স্বচ্ছতা বাড়বে এবং ডিজিটাল সেবার সুবিধা দেশের প্রান্তিক জনগোষ্ঠীর কাছেও পৌঁছে যাবে।

তিনি সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে বাংলা কিউআরের মাধ্যমে ফি ও চার্জ নেওয়ার উদ্যোগ নিতে আহ্বান জানান। বাংলাদেশ ব্যাংক আগামী অর্থবছরের শুরু থেকেই সীমিত পরিসরে বাংলা কিউআর চালুর লক্ষ্যে কাজ করছে বলেও জানান গভর্নর।

সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার, নির্বাহী পরিচালক (আইটি) মুহাম্মদ জাকির হোসেন, নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান, নির্বাহী পরিচালক সরওয়ার হোসেন এবং বিভিন্ন মন্ত্রণালয়, বাণিজ্যিক ব্যাংক ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

ইএআর/কেএসআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow