সরকারের উচ্চপদস্থদের নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট, গ্রেফতার ৬

সরকারের উচ্চপদস্থ ব্যক্তিদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অশালীন, মানহানিকর ও কুরুচিপূর্ণ পোস্টের অভিযোগে ৬ জনকে গ্রেফতার করেছে র‍্যাব। গ্রেফতার ব্যক্তিরা হলেন জয়নাল আবেদীন মানিক, রবিন তাজ, মামুন লস্কর সরকার, মো. হেলাল উদ্দিন, নজরুল ইসলাম ও মো. ইসমাইল ওরফে রুবেল। রোববার (৫ জুলাই) রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাহিনীটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী। এম জেড এম ইন্তেখাব চৌধুরী বলেন, গত বছরের শেষভাগ থেকে বিভিন্ন ফেসবুক আইডি, গ্রুপ, পেইজ এবং টেলিগ্রাম চ্যানেলে সরকারের গুরুত্বপূর্ণ ও উচ্চপদস্থ ব্যক্তিবর্গের বিষয়ে অশালীন, মানহানিকর ও কুরুচিপূর্ণ পোস্ট ছড়িয়ে পড়ে। এতে ভুক্তভোগীদের সামাজিক মর্যাদা চরমভাবে ক্ষুণ্ন হয়। এর পরিপ্রেক্ষিতে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা হয়। তদন্তকারী কর্মকর্তার অধিযাচনপত্রের আলোকে র‍্যাব এসব ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। পরবর্তীতে তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেফতার করে র‍্যাব।

সরকারের উচ্চপদস্থদের নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট, গ্রেফতার ৬

সরকারের উচ্চপদস্থ ব্যক্তিদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অশালীন, মানহানিকর ও কুরুচিপূর্ণ পোস্টের অভিযোগে ৬ জনকে গ্রেফতার করেছে র‍্যাব।

গ্রেফতার ব্যক্তিরা হলেন জয়নাল আবেদীন মানিক, রবিন তাজ, মামুন লস্কর সরকার, মো. হেলাল উদ্দিন, নজরুল ইসলাম ও মো. ইসমাইল ওরফে রুবেল।

রোববার (৫ জুলাই) রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাহিনীটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী।

এম জেড এম ইন্তেখাব চৌধুরী বলেন, গত বছরের শেষভাগ থেকে বিভিন্ন ফেসবুক আইডি, গ্রুপ, পেইজ এবং টেলিগ্রাম চ্যানেলে সরকারের গুরুত্বপূর্ণ ও উচ্চপদস্থ ব্যক্তিবর্গের বিষয়ে অশালীন, মানহানিকর ও কুরুচিপূর্ণ পোস্ট ছড়িয়ে পড়ে। এতে ভুক্তভোগীদের সামাজিক মর্যাদা চরমভাবে ক্ষুণ্ন হয়। এর পরিপ্রেক্ষিতে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা হয়। তদন্তকারী কর্মকর্তার অধিযাচনপত্রের আলোকে র‍্যাব এসব ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। পরবর্তীতে তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেফতার করে র‍্যাব।

তিনি বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং এই চক্রের অন্যদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, যে কোনো ধরনের সংবেদনশীল ও স্পর্শকাতর তথ্য সোশ্যাল মিডিয়া অথবা অনলাইন প্ল্যাটফর্মে শেয়ার করার আগে আমরা যেন যাচাই বাছাই করি। তথ্য অপপ্রচারের মতো ঘৃণ্য অপরাধ থেকে নিজেদেরকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

এ সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তানভীর হাসান জোহা বলেন, ইদানিং রাষ্ট্রীয় বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়ে টেলিগ্রাম, ফেসবুক, ইউটিউবের বিভিন্ন চ্যানেলে এআই জেনারেটেড কিছু ছবি ফ্যাসিবাদী গ্রুপ পরিকল্পিতভাবে ছড়ায়। এ বিষয়ে চারটি মামলা হয়েছে। প্রত্যেকটি ছবি এআই ডিটেকশন সফটওয়ার দিয়ে ডিটেক্ট (শনাক্ত) হয়েছে। এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তৈরি। এই সম্পর্কে যত রকমের তথ্য আছে, ডিজিটাল এভিডেন্স আছে, এটা আমরা কোর্টে প্রেরণ করবো।

তিনি বলেন, প্রত্যেকটি প্রোপাগান্ডা ছড়ানোর পিছনে আমরা তদন্তকালীন সময় দেখেছি ফ্যাসিবাদ গ্রুপ দেশে এবং বিদেশে লুকায়িত সংঘবদ্ধ বট বাহিনী রাষ্ট্রের ভাবমূর্তি পরিকল্পিত উপায়ে নষ্ট করার জন্য এই কার্যক্রম পরিচালনা করছে। আমরা ডিজিটাল ফরেন্সিকের মাধ্যমে তাদের শাস্তি নিশ্চিত করবো।

কেআর/এমএমকে

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow