সরকারের পদক্ষেপ জানাতে সংসদে বিবৃতি দাবি জামায়াত এমপির
ভারতের দিল্লি বিমানবন্দরে ইমিগ্রেশনের বাধার কারণে দেশটিতে না ঢুকে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। এ ব্যাপারে সরকার কী পদক্ষেপ নিয়েছে তা জানিয়ে জাতীয় সংসদে সংশ্লিষ্ট মন্ত্রীর বিবৃতি দাবি করেছেন জামায়াতের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন। সোমবার (১৫ জুন) সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এই দাবি করেন ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম। আরও পড়ুন দিল্লিতে প্রবেশে বাধা, ঢাকায় ফিরে এলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ তিনি বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ভারতে ঢুকতে দেওয়া হয়নি। আমি যতটুক জেনেছি, যথাযথ কূটনৈতিক চিঠি দেওয়ার পরও দুই ঘণ্টা দিল্লির ইন্দিরা গান্ধী এয়ারপোর্টে তাকে বসিয়ে রাখা হয়েছে। আমাদের প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে শেষ পর্যন্ত অনুমতি দেওয়া হলেও তিনি দেশে ফিরে এসেছেন। এ ব্যাপারে আসলে আমাদের কূটনৈতিক ব্যর্থতা কী এবং কী পদক্ষেপ নেওয়া হয়েছে, এটা নিয়ে ৩০০ বিধিতে মন্ত্রীর বিবৃতি আমি দাবি করছি।’ আরও পড়ুন পররাষ্ট্রমন্ত্রী / দিল্লিতে বাধা পেয়ে উপদেষ্টা জাহেদের দেশে ফেরা অনাকাঙ্ক্ষিত এর জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আ
ভারতের দিল্লি বিমানবন্দরে ইমিগ্রেশনের বাধার কারণে দেশটিতে না ঢুকে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। এ ব্যাপারে সরকার কী পদক্ষেপ নিয়েছে তা জানিয়ে জাতীয় সংসদে সংশ্লিষ্ট মন্ত্রীর বিবৃতি দাবি করেছেন জামায়াতের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন।
সোমবার (১৫ জুন) সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এই দাবি করেন ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম।
তিনি বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ভারতে ঢুকতে দেওয়া হয়নি। আমি যতটুক জেনেছি, যথাযথ কূটনৈতিক চিঠি দেওয়ার পরও দুই ঘণ্টা দিল্লির ইন্দিরা গান্ধী এয়ারপোর্টে তাকে বসিয়ে রাখা হয়েছে। আমাদের প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে শেষ পর্যন্ত অনুমতি দেওয়া হলেও তিনি দেশে ফিরে এসেছেন। এ ব্যাপারে আসলে আমাদের কূটনৈতিক ব্যর্থতা কী এবং কী পদক্ষেপ নেওয়া হয়েছে, এটা নিয়ে ৩০০ বিধিতে মন্ত্রীর বিবৃতি আমি দাবি করছি।’
এর জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘সদস্য এটা পয়েন্ট অব অর্ডার হলো না। তবে আপনি এই বিষয়ে নোটিশ দিতে পারেন। তখন বিবেচনা করবো।’
এমওএস/একিউএফ
What's Your Reaction?

