সরকারের ভেতরে ফ্যাসিবাদ কারা, খুঁজে বের করতে হবে : রাশেদ প্রধান
জুলাই যোদ্ধা শহীদ ওসমান বিন হাদি হত্যার বিচারের দাবিতে যমুনার সামনে ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে পুলিশি হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের ভেতরে ফ্যাসিবাদ লুকিয়ে আছে। তাদের খুঁজে বের করতে হবে। শনিবার (৭ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে রাশেদ প্রধান এসব কথা বলেন। তিনি বলেন, যারা ‘হ্যাঁ’ ভোটের বিরুদ্ধে তারাই হামলা-গুলির মদদ দিচ্ছেন। আমরা লক্ষ করেছি, যমুনার সামনে অবস্থান কর্মসূচির উপর হামলার প্রতিবাদে সন্ধ্যায় শাহবাগে (হাদি চত্বর) প্রতিবাদ সমাবেশে ছদ্মবেশে ছাত্রদল ও ছাত্রলীগ একসাথে পুনরায় হামলার জন্য অবস্থান নেয়। তিনি আরও বলেন, আল্লাহর আরশ কেঁপে উঠবে। এক মায়ের পেটে লাথি মেরেছে পুলিশ! আবদুল্লাহ আল জাবের, রাকসুর এজিএস আম্মার, জুলাই যোদ্ধা মোশাররফ হোসেন গুলিবিদ্ধ হয়েছেন, ইনকিলাব মঞ্চের ঝুমা, শান্তাসহ অনেকে গুলিবিদ্ধ হন। দেশবাসী জানতে চায়, কাদের নির্দেশে আমাদের মা-বোনদের টার্গেট করা হয়েছে? বিবৃতিতে রাশেদ প্রধান বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন প্রতিহত করতে নানা ষড়যন্ত্র
জুলাই যোদ্ধা শহীদ ওসমান বিন হাদি হত্যার বিচারের দাবিতে যমুনার সামনে ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে পুলিশি হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান।
তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের ভেতরে ফ্যাসিবাদ লুকিয়ে আছে। তাদের খুঁজে বের করতে হবে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে রাশেদ প্রধান এসব কথা বলেন।
তিনি বলেন, যারা ‘হ্যাঁ’ ভোটের বিরুদ্ধে তারাই হামলা-গুলির মদদ দিচ্ছেন। আমরা লক্ষ করেছি, যমুনার সামনে অবস্থান কর্মসূচির উপর হামলার প্রতিবাদে সন্ধ্যায় শাহবাগে (হাদি চত্বর) প্রতিবাদ সমাবেশে ছদ্মবেশে ছাত্রদল ও ছাত্রলীগ একসাথে পুনরায় হামলার জন্য অবস্থান নেয়।
তিনি আরও বলেন, আল্লাহর আরশ কেঁপে উঠবে। এক মায়ের পেটে লাথি মেরেছে পুলিশ! আবদুল্লাহ আল জাবের, রাকসুর এজিএস আম্মার, জুলাই যোদ্ধা মোশাররফ হোসেন গুলিবিদ্ধ হয়েছেন, ইনকিলাব মঞ্চের ঝুমা, শান্তাসহ অনেকে গুলিবিদ্ধ হন। দেশবাসী জানতে চায়, কাদের নির্দেশে আমাদের মা-বোনদের টার্গেট করা হয়েছে?
বিবৃতিতে রাশেদ প্রধান বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন প্রতিহত করতে নানা ষড়যন্ত্র হচ্ছে, জনগণ তা জানে। কথাবার্তা পরিষ্কার, ১১ তারিখ থেকে আগামী ৫ বছর পুরো বাংলাদেশে পাহারা দেওয়ার জন্য ১১ দলসহ এ দেশের ছাত্র-জনতা প্রস্তুত আছে, ইনশাআল্লাহ।
What's Your Reaction?