সরকার আগের ফ্যাসিবাদী সরকারের পথেই হাঁটছে: জি এম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের অভিযোগ করেছেন, বর্তমান সরকারও পূর্ববর্তী সরকারের দেখানো স্বৈরাচারী ও ফ্যাসিবাদী ধারাই অনুসরণ করছে। তাঁর দাবি, দেশে রাজনৈতিক অসহিষ্ণুতা, দমন-পীড়ন এবং বৈষম্য আগের তুলনায় আরও বেড়েছে। শনিবার (৪ জুলাই) রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত ‘জাতীয় আইনজীবী ফেডারেশন কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি-২০২৬’-এর পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জি এম কাদের বলেন, সরকার যদি দ্রুত অন্তর্ভুক্তিমূলক রাজনীতি নিশ্চিত করতে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা ও নাগরিক অধিকার সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়, তাহলে দেশে বড় ধরনের রাজনৈতিক পরিবর্তন অনিবার্য হয়ে উঠতে পারে। একটি আন্তর্জাতিক থিংক ট্যাংকের প্রতিবেদনের উল্লেখ করে তিনি বলেন, শক্তিশালী জনসমর্থনের ভিত্তিতে সরকার গঠিত হলেও সেটি দীর্ঘমেয়াদি রাজনৈতিক স্থিতিশীলতার নিশ্চয়তা দেয় না। তাঁর মতে, রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা ও গণতান্ত্রিক চর্চা জোরদার না হলে দেশের পরিস্থিতি আরও জটিল হতে পারে। সরকারের সমালোচনা করে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, জুলাইয়ের বৈষম্যবিরোধী গণ

সরকার আগের ফ্যাসিবাদী সরকারের পথেই হাঁটছে: জি এম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের অভিযোগ করেছেন, বর্তমান সরকারও পূর্ববর্তী সরকারের দেখানো স্বৈরাচারী ও ফ্যাসিবাদী ধারাই অনুসরণ করছে। তাঁর দাবি, দেশে রাজনৈতিক অসহিষ্ণুতা, দমন-পীড়ন এবং বৈষম্য আগের তুলনায় আরও বেড়েছে।

শনিবার (৪ জুলাই) রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত ‘জাতীয় আইনজীবী ফেডারেশন কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি-২০২৬’-এর পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জি এম কাদের বলেন, সরকার যদি দ্রুত অন্তর্ভুক্তিমূলক রাজনীতি নিশ্চিত করতে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা ও নাগরিক অধিকার সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়, তাহলে দেশে বড় ধরনের রাজনৈতিক পরিবর্তন অনিবার্য হয়ে উঠতে পারে।

একটি আন্তর্জাতিক থিংক ট্যাংকের প্রতিবেদনের উল্লেখ করে তিনি বলেন, শক্তিশালী জনসমর্থনের ভিত্তিতে সরকার গঠিত হলেও সেটি দীর্ঘমেয়াদি রাজনৈতিক স্থিতিশীলতার নিশ্চয়তা দেয় না। তাঁর মতে, রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা ও গণতান্ত্রিক চর্চা জোরদার না হলে দেশের পরিস্থিতি আরও জটিল হতে পারে।

সরকারের সমালোচনা করে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, জুলাইয়ের বৈষম্যবিরোধী গণআন্দোলনের যে চেতনা ছিল, তার প্রতিফলন বর্তমান রাষ্ট্র পরিচালনায় দেখা যাচ্ছে না। বরং ওই চেতনার নাম ব্যবহার করে নতুন করে বৈষম্য ও দমন-পীড়নের পরিবেশ তৈরি করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

তিনি আরও দাবি করেন, ভিন্নমতাবলম্বীদের পথে-ঘাটে হয়রানি, রাজনৈতিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টি এবং আইন করে রাজনৈতিক দল নিষিদ্ধ করার উদ্যোগ গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী এবং ফ্যাসিবাদী মানসিকতার বহিঃপ্রকাশ।

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রসঙ্গ তুলে জি এম কাদের বলেন, একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ বা দমন করলেই দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসবে না। তাঁর মতে, টেকসই সমাধানের জন্য রাজনৈতিক অন্তর্ভুক্তি, সহনশীলতা এবং জবাবদিহিতা নিশ্চিত করা প্রয়োজন।

তিনি আরও বলেন, রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক মন্দার কারণে সাধারণ মানুষ নানা ধরনের দুর্ভোগের মুখোমুখি হচ্ছে এবং এর দায় সরকার এড়াতে পারে না।

তরুণদের প্রসঙ্গ টেনে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, কর্মসংস্থানের অভাব ও অনিশ্চিত ভবিষ্যতের কারণে দেশের অনেক তরুণ হতাশায় ভুগছেন। এর ফলে তাদের একটি অংশ মাদকাসক্তি ও অপরাধমূলক কর্মকাণ্ডের দিকে ঝুঁকে পড়ছে বলেও তিনি দাবি করেন।

এ ছাড়া বিচার বিভাগসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণের মাধ্যমে দুর্বল করে ফেলা হয়েছে বলেও অভিযোগ করেন জি এম কাদের।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow