সরফরাজ হোসেনের কবিতা : আমার লগ্ন ছেড়ে যেও না
যদি হাতের কোন চুড়ি ভেঙে যায় প্রিয়, আমার এ লগ্ন ছেড়ে যেও না, দেখো, সারা বিশ্ব তাকিয়ে আছে আমার মুখের হাঁসি কেঁড়ে নিও না। যদি কপালের টিপ খসে পড়ে যায় প্রিয়, আমার এ লগ্ন ছেড়ে যেও না, একাকিত্ব দেখে সারা বিশ্ব হাসবে আমার কপালের সিঁদুর মুছে দিও না। যদি পায়ের নুপুর ছিটকে পড়ে যায় প্রিয়, আমার এ লগ্ন ছেড়ে যেও না, নিন্দুকেরা ভাগ্যের পরিহাস করবে আমার অস্তিত্বকে বিসর্জন দিও না। যদি মঙ্গলসূত্র খুলে পড়ে যায় প্রিয়, আমার এ লগ্ন ছেড়ে যেও না, অশুভ শক্তির কুদৃষ্টি পড়ে গেলে আমার গাত্র দাহনের কারণ হয়ো না।
যদি হাতের কোন চুড়ি ভেঙে যায়
প্রিয়, আমার এ লগ্ন ছেড়ে যেও না,
দেখো, সারা বিশ্ব তাকিয়ে আছে
আমার মুখের হাঁসি কেঁড়ে নিও না।
যদি কপালের টিপ খসে পড়ে যায়
প্রিয়, আমার এ লগ্ন ছেড়ে যেও না,
একাকিত্ব দেখে সারা বিশ্ব হাসবে
আমার কপালের সিঁদুর মুছে দিও না।
যদি পায়ের নুপুর ছিটকে পড়ে যায়
প্রিয়, আমার এ লগ্ন ছেড়ে যেও না,
নিন্দুকেরা ভাগ্যের পরিহাস করবে
আমার অস্তিত্বকে বিসর্জন দিও না।
যদি মঙ্গলসূত্র খুলে পড়ে যায়
প্রিয়, আমার এ লগ্ন ছেড়ে যেও না,
অশুভ শক্তির কুদৃষ্টি পড়ে গেলে
আমার গাত্র দাহনের কারণ হয়ো না।
What's Your Reaction?