সরাসরি আলোচনার টেবিলে থাকবেন যারা

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উচ্চপর্যায়ের আলোচনা শনিবার(১১ এপ্রিল) স্থানীয় সময় সন্ধ্যা ৫টার পর শুরু হবে। বাংলাদেশ সময় ৬ টার পর এই আলোচনা শুরু হবে। পূর্বে মধ্যস্থতাকারীদের মাধ্যমে পরোক্ষ আলোচনা হলেও এবার দুই দেশের মধ্যে সরাসরি আলোচনা অনুষ্ঠিত হবে। আলোচনার আগে ইরানি প্রতিনিধিদল পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ-এর সঙ্গে বৈঠক করতে পারে। রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইসলামাবাদে পৌঁছেছেন। এছাড়া বিশেষ দূত স্টিভ উইটকভ এবং ট্রাম্পের জামাতা এবং মার্কিন ব্যবসায়ীর জ্যারিড কুশনার ও আলোচনায় অংশ নিতে রাজধানীতে উপস্থিত রয়েছেন। ইরানি প্রতিনিধিদল ইরানের রাষ্ট্রীয় টিভির তথ্য অনুযায়ী, প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন মোহাম্মদ বাঘের ঘালিবাফ। অন্ত তিন সদস্য হলেন-সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান বাঘের জোলঘাদর, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এবং ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী মাজেদ তাখত রাভাঞ্চি। ইরানি দলে আরও রয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদোলনাসের হেম্মাতি, সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলী আকবর আহমাদিয়ান। সূত

সরাসরি আলোচনার টেবিলে থাকবেন যারা

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উচ্চপর্যায়ের আলোচনা শনিবার(১১ এপ্রিল) স্থানীয় সময় সন্ধ্যা ৫টার পর শুরু হবে। বাংলাদেশ সময় ৬ টার পর এই আলোচনা শুরু হবে।

পূর্বে মধ্যস্থতাকারীদের মাধ্যমে পরোক্ষ আলোচনা হলেও এবার দুই দেশের মধ্যে সরাসরি আলোচনা অনুষ্ঠিত হবে। আলোচনার আগে ইরানি প্রতিনিধিদল পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ-এর সঙ্গে বৈঠক করতে পারে।

রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইসলামাবাদে পৌঁছেছেন। এছাড়া বিশেষ দূত স্টিভ উইটকভ এবং ট্রাম্পের জামাতা এবং মার্কিন ব্যবসায়ীর জ্যারিড কুশনার ও আলোচনায় অংশ নিতে রাজধানীতে উপস্থিত রয়েছেন।

ইরানি প্রতিনিধিদল

ইরানের রাষ্ট্রীয় টিভির তথ্য অনুযায়ী, প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন মোহাম্মদ বাঘের ঘালিবাফ। অন্ত তিন সদস্য হলেন-সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান বাঘের জোলঘাদর, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এবং ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী মাজেদ তাখত রাভাঞ্চি।

ইরানি দলে আরও রয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদোলনাসের হেম্মাতি, সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলী আকবর আহমাদিয়ান।

সূত্র: তাসনিম নিউজ এজেন্সি

কেএম 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow