সরিষাবাড়ীতে ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত

বুধবার, ৩ জুন, উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সরিষাবাড়ীর আয়োজনে এবং বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্প (১ম সংশোধিত) এর সহযোগিতায় 'কর্মশালা-২০২৬' অনুষ্ঠিত হয়েছে।উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আফসানার সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালার প্রধান অতিথি ছিলেন খামারবাড়ি, জামালপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আলম শরীফ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্প (১ম সংশোধিত), খামারবাড়ি, ঢাকা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রকল্প পরিচালক মোঃ মোস্তফা কামাল।কর্মশালায় স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অনুপ সিংহ। এছাড়াও বক্তব্য রাখেন জেলা প্রশিক্ষণ অফিসার, ডিএই, পিকন কুমার সাহা। এ সময় স্থানীয় বিভিন্ন পেশাজীবী ও কৃষক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সরিষাবাড়ীতে ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত

বুধবার, ৩ জুন, উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সরিষাবাড়ীর আয়োজনে এবং বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্প (১ম সংশোধিত) এর সহযোগিতায় 'কর্মশালা-২০২৬' অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আফসানার সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালার প্রধান অতিথি ছিলেন খামারবাড়ি, জামালপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আলম শরীফ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্প (১ম সংশোধিত), খামারবাড়ি, ঢাকা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রকল্প পরিচালক মোঃ মোস্তফা কামাল।

কর্মশালায় স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অনুপ সিংহ। এছাড়াও বক্তব্য রাখেন জেলা প্রশিক্ষণ অফিসার, ডিএই, পিকন কুমার সাহা। এ সময় স্থানীয় বিভিন্ন পেশাজীবী ও কৃষক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow