সরিষাবাড়ীতে মানসিক ভারসাম্যহীন যুবকের আত্মহত্যা

জামালপুরের সরিষাবাড়ীতে রেজুয়ান হীরা (৩৫) নামে এক মানসিক ভারসাম্যহীন যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। সোমবার (১ জুন) দিবাগত রাতে উপজেলার ডোয়াইল ইউনিয়নের গোবিন্দপুর পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে পুলিশ দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করে। নিহতের পরিবারের সদস্যরা জানান, রেজুয়ান হীরা উপজেলার ডোয়াইল ইউনিয়নের গোবিন্দপুর পশ্চিমপাড়া গ্রামের গোলাম মোস্তফা গণি মিয়ার ছেলে। তিনি বিবাহিত হলেও নিঃসন্তান ছিলেন। গত ছয় মাস ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন তিনি। পরিবারের দাবি, সোমবার সন্ধ্যায় নিজের ঘরের আসবাবপত্র ভাঙচুর করার পর গভীর রাতে এক সৌদি প্রবাসীর ঘরে প্রবেশ করেন রেজুয়ান হীরা। পরে একটি কক্ষের দরজা-জানালা বন্ধ করে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ সময় নিহতের স্ত্রী চম্পা আক্তারের আহাজারিতে এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে। সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, “ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।”

সরিষাবাড়ীতে মানসিক ভারসাম্যহীন যুবকের আত্মহত্যা

জামালপুরের সরিষাবাড়ীতে রেজুয়ান হীরা (৩৫) নামে এক মানসিক ভারসাম্যহীন যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। সোমবার (১ জুন) দিবাগত রাতে উপজেলার ডোয়াইল ইউনিয়নের গোবিন্দপুর পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে পুলিশ দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করে।

নিহতের পরিবারের সদস্যরা জানান, রেজুয়ান হীরা উপজেলার ডোয়াইল ইউনিয়নের গোবিন্দপুর পশ্চিমপাড়া গ্রামের গোলাম মোস্তফা গণি মিয়ার ছেলে। তিনি বিবাহিত হলেও নিঃসন্তান ছিলেন। গত ছয় মাস ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন তিনি।

পরিবারের দাবি, সোমবার সন্ধ্যায় নিজের ঘরের আসবাবপত্র ভাঙচুর করার পর গভীর রাতে এক সৌদি প্রবাসীর ঘরে প্রবেশ করেন রেজুয়ান হীরা। পরে একটি কক্ষের দরজা-জানালা বন্ধ করে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ সময় নিহতের স্ত্রী চম্পা আক্তারের আহাজারিতে এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে।

সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, “ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow