সরে গিয়েও মাঠে বাপ্পারাজ, শিল্পী সমিতির নির্বাচনে চমক

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের নির্বাচনকে ঘিরে এফডিসিতে ইতোমধ্যে শুরু হয়েছে নির্বাচনী আমেজ। এবারের নির্বাচনে প্রার্থী না হয়েও আলোচনায় রয়েছেন জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পারাজ। তিনি নিজেকে সরিয়ে নিয়েছেন নির্বাচন থেকে। তবে মাঠেই আছেন এই নায়ক। নিজের গড়া ‘আরমান-মুক্তি’ প্যানেলের পক্ষে সরব ভূমিকা পালন করছেন তিনি। সোমবার (২২ জুন) এফডিসিতে উপস্থিত হয়ে নির্বাচন কমিশনের কাছে ‘আরমান-মুক্তি’ প্যানেলের মনোনয়নপত্র জমা দেন বাপ্পারাজ। যদিও শুরুতে সভাপতি পদে নির্বাচনে অংশ নেওয়ার কথা ছিল তার। তবে শেষ মুহূর্তে পারিবারিক ও ব্যবসায়িক ব্যস্ততার কথা জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান তিনি। বাপ্পারাজের সরে দাঁড়ানোর পর সভাপতি পদে প্রার্থী হয়েছেন প্রযোজক আরমান। তার সঙ্গে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি। মনোনয়নপত্র জমা দেওয়ার পর বাপ্পারাজ বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে প্রার্থী না হলেও এই প্যানেলটি আমারই গড়া। তাই নিজের প্যানেলের মনোনয়নপত্র জমা দিতে আজ এফডিসিতে এসেছি।’ তিনি আরও বলেন, ‘আমি মুক্তিকে আগেই কথা দিয়েছিলাম, নির্বাচনে অংশ না নিলেও তাদের পাশে থাকব। আরমান-মুক্ত

সরে গিয়েও মাঠে বাপ্পারাজ, শিল্পী সমিতির নির্বাচনে চমক

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের নির্বাচনকে ঘিরে এফডিসিতে ইতোমধ্যে শুরু হয়েছে নির্বাচনী আমেজ। এবারের নির্বাচনে প্রার্থী না হয়েও আলোচনায় রয়েছেন জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পারাজ। তিনি নিজেকে সরিয়ে নিয়েছেন নির্বাচন থেকে। তবে মাঠেই আছেন এই নায়ক।

নিজের গড়া ‘আরমান-মুক্তি’ প্যানেলের পক্ষে সরব ভূমিকা পালন করছেন তিনি।

সোমবার (২২ জুন) এফডিসিতে উপস্থিত হয়ে নির্বাচন কমিশনের কাছে ‘আরমান-মুক্তি’ প্যানেলের মনোনয়নপত্র জমা দেন বাপ্পারাজ। যদিও শুরুতে সভাপতি পদে নির্বাচনে অংশ নেওয়ার কথা ছিল তার। তবে শেষ মুহূর্তে পারিবারিক ও ব্যবসায়িক ব্যস্ততার কথা জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান তিনি।

বাপ্পারাজের সরে দাঁড়ানোর পর সভাপতি পদে প্রার্থী হয়েছেন প্রযোজক আরমান। তার সঙ্গে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর বাপ্পারাজ বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে প্রার্থী না হলেও এই প্যানেলটি আমারই গড়া। তাই নিজের প্যানেলের মনোনয়নপত্র জমা দিতে আজ এফডিসিতে এসেছি।’

তিনি আরও বলেন, ‘আমি মুক্তিকে আগেই কথা দিয়েছিলাম, নির্বাচনে অংশ না নিলেও তাদের পাশে থাকব। আরমান-মুক্তি প্যানেলের জন্য আমার শুভকামনা সবসময় থাকবে।’

উল্লেখ্য, আগামী ৩ জুলাই বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) প্রাঙ্গণে চলচ্চিত্র শিল্পী সমিতির বহুল আলোচিত নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন কামাল মো. কিবরিয়া লিপু, খোরশেদ আলম ও বি এইচ নিশান।

 

এলআইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow