সর্বজনীন পেনশন স্কিম জনপ্রিয় করতে সচেতনতা ক্যাম্পেইন চলছে

গ্রামীণ পর্যায়ে সর্বজনীন পেনশন স্কিম জনপ্রিয় করতে জাতীয় পেনশন কর্তৃপক্ষের মাধ্যমে বিশেষ মেলা ও সচেতনতা ক্যাম্পেইন চলমান রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বুধবার (২৪ জুন) জাতীয় সংসদে নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলমের টেবিলে উপস্থাপিত এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। আরও পড়ুন সংসদে বিরোধীদের সমালোচনা করে কোরআনের আয়াত শোনালেন এমপি মাহফুজুল্লাহ অর্থমন্ত্রী বলেন, এরই মধ্যে রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগে র‌্যালি, পেনশন মেলা, কর্মশালা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়া পাবনা, বগুড়া, নওগাঁ, পঞ্চগড়, ঠাকুরগাঁও ও গাইবান্ধা জেলায় কর্মশালা এবং সচেতনতামূলক ক্যাম্পেইন চালানো হয়েছে। আরও পড়ুন বিদেশি বিনিয়োগ টানতে ‌‘থ্রি-আর’ কৌশল বাস্তবায়ন করছে সরকার: অর্থমন্ত্রী তিনি বলেন, ইউনিয়ন পর্যায়ে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের (ইউডিসি) মাধ্যমে সর্বজনীন পেনশন স্কিম জনপ্রিয় করার উদ্যোগ অব্যাহত রয়েছে। পাশাপাশি দেশের সব তফসিলি ব্যাংক ও ডাকঘর ফ্রন্ট অফিস হিসেবে কাজ করছে।   আমির খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, সর্বজনীন পেনশন স্কিমকে আরও জনপ্রিয় ক

সর্বজনীন পেনশন স্কিম জনপ্রিয় করতে সচেতনতা ক্যাম্পেইন চলছে

গ্রামীণ পর্যায়ে সর্বজনীন পেনশন স্কিম জনপ্রিয় করতে জাতীয় পেনশন কর্তৃপক্ষের মাধ্যমে বিশেষ মেলা ও সচেতনতা ক্যাম্পেইন চলমান রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বুধবার (২৪ জুন) জাতীয় সংসদে নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলমের টেবিলে উপস্থাপিত এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

অর্থমন্ত্রী বলেন, এরই মধ্যে রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগে র‌্যালি, পেনশন মেলা, কর্মশালা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়া পাবনা, বগুড়া, নওগাঁ, পঞ্চগড়, ঠাকুরগাঁও ও গাইবান্ধা জেলায় কর্মশালা এবং সচেতনতামূলক ক্যাম্পেইন চালানো হয়েছে।

তিনি বলেন, ইউনিয়ন পর্যায়ে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের (ইউডিসি) মাধ্যমে সর্বজনীন পেনশন স্কিম জনপ্রিয় করার উদ্যোগ অব্যাহত রয়েছে। পাশাপাশি দেশের সব তফসিলি ব্যাংক ও ডাকঘর ফ্রন্ট অফিস হিসেবে কাজ করছে।  

আমির খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, সর্বজনীন পেনশন স্কিমকে আরও জনপ্রিয় করার লক্ষ্যে আগামী জুলাই মাসে সুবিধাজনক সময়ে নড়াইল জেলায় র‌্যালি, কর্মশালা, পেনশন মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের পরিকল্পনা রয়েছে।

এমওএস/কেএসআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow