সর্বশেষ হামলায় হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

সর্বশেষ দফার হামলায় হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্রসহ ছুড়েছে ইরান। ৩৪তম দফায় চালানো এই হামলায় তেহরানের নিশানা ছিল ইসরায়েল ও মধ্যপ্র্যাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনা। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) বিবৃতির বরাত দিয়ে দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সি এসত তথ্য জানিয়েছে। এতে বলা হয়, আইআরজিসি মার্কিন ও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে ৩৪তম দফায় হামলা চালিয়েছে। এই হামলায় তিন ধরনের ক্ষেপণাস্ত্র ও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এই হামলায় সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) আবুধাবির কাছে আল-ধাফরা বিমান ঘাঁটিতে ও বাহরাইনের জুফায়ার বিমান ঘাঁটিতে অবস্থিত মার্কিন সেনাদের নিশানা করা হয়। পাশাপাশি ইসরায়েলের রামাত ডেভিড বিমান ঘাঁটি এবং হাইফার বেসামরিক বিমানবন্দর নিশানা করা হয়। বিবৃতিতে উল্লেখ করা হয়, ইরানের শক্তিশালী ক্ষেপণাস্ত্র তেল আবিবের পূর্বাঞ্চলে ইসরায়েলের গোপন ক্ষেপণাস্ত্র লঞ্চারগুলোতে আঘাত হেনেছে। সূত্র: আল-জাজিরা এসএএইচ

সর্বশেষ হামলায় হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

সর্বশেষ দফার হামলায় হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্রসহ ছুড়েছে ইরান। ৩৪তম দফায় চালানো এই হামলায় তেহরানের নিশানা ছিল ইসরায়েল ও মধ্যপ্র্যাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনা।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) বিবৃতির বরাত দিয়ে দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সি এসত তথ্য জানিয়েছে। এতে বলা হয়, আইআরজিসি মার্কিন ও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে ৩৪তম দফায় হামলা চালিয়েছে। এই হামলায় তিন ধরনের ক্ষেপণাস্ত্র ও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।

এই হামলায় সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) আবুধাবির কাছে আল-ধাফরা বিমান ঘাঁটিতে ও বাহরাইনের জুফায়ার বিমান ঘাঁটিতে অবস্থিত মার্কিন সেনাদের নিশানা করা হয়। পাশাপাশি ইসরায়েলের রামাত ডেভিড বিমান ঘাঁটি এবং হাইফার বেসামরিক বিমানবন্দর নিশানা করা হয়।

বিবৃতিতে উল্লেখ করা হয়, ইরানের শক্তিশালী ক্ষেপণাস্ত্র তেল আবিবের পূর্বাঞ্চলে ইসরায়েলের গোপন ক্ষেপণাস্ত্র লঞ্চারগুলোতে আঘাত হেনেছে।

সূত্র: আল-জাজিরা

এসএএইচ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow