সর্বোচ্চ নেতার নিয়োগ দেওয়া কর্মকর্তাদের বিষয়ে বড় সিদ্ধান্ত নিল ইরান

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির নিয়োগ দেওয়া কর্মকর্তাদের বিষয়ে বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এক ডিক্রির মাধ্যমে তাদের বিষয়ে সিদ্ধান্ত জানিয়েছেন।  সোমবার (১৬ মার্চ) ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি নিহত নেতা আয়াতুল্লাহ আলি খামেনির সরাসরি নিয়োগ দেওয়া কর্মকর্তাদের আপাতত তাদের পদে বহাল থাকার নির্দেশ দিয়েছেন। সোমবার প্রকাশিত এক ডিক্রিতে তিনি বলেন, শহীদ নেতার সরাসরি নিয়োগ দেওয়া বিভিন্ন প্রতিষ্ঠানের কিছু ব্যবস্থাপক ও কর্মকর্তার পক্ষ থেকে জানতে চাওয়া হয়েছিল। এ বিষয়ে আমি জানাচ্ছি, আপাতত তাদের কারও নিয়োগ পুনর্নবায়নের প্রয়োজন নেই। ডিক্রিতে আরও বলা হয়, সংশ্লিষ্ট কর্মকর্তারা যেন আয়াতুল্লাহ আলি খামেনির জীবদ্দশায় দেওয়া নীতিমালা ও নির্দেশনার ভিত্তিতেই তাদের দায়িত্ব পালন চালিয়ে যান। এর আগে ইসরায়েলের সেনাবাহিনী দাবি করেছে, নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির বিমান ধ্বংস করা হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, রাজধানী তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে চালানো এক

সর্বোচ্চ নেতার নিয়োগ দেওয়া কর্মকর্তাদের বিষয়ে বড় সিদ্ধান্ত নিল ইরান

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির নিয়োগ দেওয়া কর্মকর্তাদের বিষয়ে বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এক ডিক্রির মাধ্যমে তাদের বিষয়ে সিদ্ধান্ত জানিয়েছেন। 

সোমবার (১৬ মার্চ) ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি নিহত নেতা আয়াতুল্লাহ আলি খামেনির সরাসরি নিয়োগ দেওয়া কর্মকর্তাদের আপাতত তাদের পদে বহাল থাকার নির্দেশ দিয়েছেন।

সোমবার প্রকাশিত এক ডিক্রিতে তিনি বলেন, শহীদ নেতার সরাসরি নিয়োগ দেওয়া বিভিন্ন প্রতিষ্ঠানের কিছু ব্যবস্থাপক ও কর্মকর্তার পক্ষ থেকে জানতে চাওয়া হয়েছিল। এ বিষয়ে আমি জানাচ্ছি, আপাতত তাদের কারও নিয়োগ পুনর্নবায়নের প্রয়োজন নেই।

ডিক্রিতে আরও বলা হয়, সংশ্লিষ্ট কর্মকর্তারা যেন আয়াতুল্লাহ আলি খামেনির জীবদ্দশায় দেওয়া নীতিমালা ও নির্দেশনার ভিত্তিতেই তাদের দায়িত্ব পালন চালিয়ে যান।

এর আগে ইসরায়েলের সেনাবাহিনী দাবি করেছে, নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির বিমান ধ্বংস করা হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, রাজধানী তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে চালানো একটি নির্ভুল হামলায় ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ব্যবহৃত একটি বিমান ধ্বংস করা হয়েছে। স্থানীয় সময় সোমবার গভীর রাতে এই হামলা চালানো হয়।

ইসরায়েলি সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, এই হামলায় ওই বিমানটি ধ্বংস করা হয়েছে। বিমানটি ইরানের নেতারা বিভিন্ন মিত্র দেশের সঙ্গে সমন্বয়, সামরিক শক্তি বৃদ্ধি এবং তাদের সক্ষমতা পুনর্গঠনের কাজে ব্যবহার করত।

বিবৃতিতে আরও বলা হয়, এই হামলার মাধ্যমে ইরান সরকারের নেতৃত্বের সমন্বয় ক্ষমতা এবং সামরিক কার্যক্রম পরিচালনার সক্ষমতায় বড় ধরনের প্রভাব পড়বে।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow