সলঙ্গাকে উপজেলা ঘোষণার দাবিতে সম্প্রীতি সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

সিরাজগঞ্জের সলঙ্গায় "সম্প্রীতির ঐক্যতানে, গাহি সাম্যের গান" প্রতিপাদ্যকে সামনে রেখে সর্বধর্মীয় সম্প্রীতি সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। র‍্যালিতে সলঙ্গাকে উপজেলা ঘোষণার দাবি জানানো হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু।মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় সিরাজগঞ্জ জেলা পুলিশের আয়োজনে সলঙ্গা থানা মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) হাফিজুর রহমান, রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান এবং সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী।এছাড়াও উপস্থিত ছিলেন সলঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি মতিয়ার রহমান সরকার, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলীম, সলঙ্গা থানা জামায়াতের আমির রাশেদুল ইসলাম শহীদ, সলঙ্গা থানা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক গজেন্দ্রনাথ মন্ডল, সলঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দুলাল উদ্দিন আহম্মেদসহ বিভিন্ন ধর্ম, শ্রেণি ও পেশার মানুষ।সমাবেশে বক্তারা বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের মধ্যে সম্প্রীতি, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ

সলঙ্গাকে উপজেলা ঘোষণার দাবিতে সম্প্রীতি সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

সিরাজগঞ্জের সলঙ্গায় "সম্প্রীতির ঐক্যতানে, গাহি সাম্যের গান" প্রতিপাদ্যকে সামনে রেখে সর্বধর্মীয় সম্প্রীতি সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। র‍্যালিতে সলঙ্গাকে উপজেলা ঘোষণার দাবি জানানো হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু।

মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় সিরাজগঞ্জ জেলা পুলিশের আয়োজনে সলঙ্গা থানা মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) হাফিজুর রহমান, রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান এবং সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী।

এছাড়াও উপস্থিত ছিলেন সলঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি মতিয়ার রহমান সরকার, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলীম, সলঙ্গা থানা জামায়াতের আমির রাশেদুল ইসলাম শহীদ, সলঙ্গা থানা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক গজেন্দ্রনাথ মন্ডল, সলঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দুলাল উদ্দিন আহম্মেদসহ বিভিন্ন ধর্ম, শ্রেণি ও পেশার মানুষ।

সমাবেশে বক্তারা বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের মধ্যে সম্প্রীতি, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখলেই একটি শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব। সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

সমাবেশ শেষে সর্বধর্মীয় সম্প্রীতি র‍্যালি বের করা হয়। র‍্যালিতে সলঙ্গাকে উপজেলা ঘোষণার দাবিতে শ্লোগান দেওয়া হয়। র‍্যালিটি সলঙ্গা থানা মাঠ থেকে শুরু হয়ে বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় থানার সামনে এসে শেষ হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow