সলঙ্গায় ইয়াবা ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিরাজগঞ্জের সলঙ্গা থানা এলাকায় জিম ভিলা নামক একটি বাড়ীতে ৫১৫ পিস ইয়াবা ও নগদ অর্থসহ রাজু নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার দুপুরে র‌্যাব-১২’র কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন তাবরীজ তাজওয়ার শরীফ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন,গত বুধবার রাত আনুমানিক দেড়টার দিকে সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের পাঁচলিয়া গ্রামে অজিহা জিম ভিলা নামক একটি বাড়িতে অভিযান পরিচালনা করে রাজু নামে এক ব্যক্তিকে নিকট থেকে ৫১৫ পিস ইয়াবাসহ নগদ ৬ লাখ ৬৮ হাজার ৮০০ টাকা জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামী রাজু ধোপাকান্দি গ্রামের মৃত জাহাঙ্গীরের ছেলে। এ ঘটনায় সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

সলঙ্গায় ইয়াবা ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিরাজগঞ্জের সলঙ্গা থানা এলাকায় জিম ভিলা নামক একটি বাড়ীতে ৫১৫ পিস ইয়াবা ও নগদ অর্থসহ রাজু নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার দুপুরে র‌্যাব-১২’র কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন তাবরীজ তাজওয়ার শরীফ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন,গত বুধবার রাত আনুমানিক দেড়টার দিকে সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের পাঁচলিয়া গ্রামে অজিহা জিম ভিলা নামক একটি বাড়িতে অভিযান পরিচালনা করে রাজু নামে এক ব্যক্তিকে নিকট থেকে ৫১৫ পিস ইয়াবাসহ নগদ ৬ লাখ ৬৮ হাজার ৮০০ টাকা জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামী রাজু ধোপাকান্দি গ্রামের মৃত জাহাঙ্গীরের ছেলে।

এ ঘটনায় সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow