সহকারী প্রিসাইডিং কর্মকর্তার প্রশিক্ষণ নিলেন জামায়াত নেতা

খাগড়াছড়ির দীঘিনালায় দলীয় পদধারী ব্যক্তির নির্বাচন কর্মকর্তার প্রশিক্ষণ নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ব্যবস্থা নিতে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীন। অভিযুক্তের নাম মাওলানা মো. জহিরুল ইসলাম। তিনি উপজেলার রশিদ নগর দাখিল মাদরাসার সহকারী মৌলভি ও জামায়াতের দীঘিনালা উপজেলা জামায়াতের বায়তুল মাল সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এর আগে মঙ্গলবার দীঘিনালায় প্রিজাইডিং কর্মকর্তা ও ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ওই প্রশিক্ষণে মাওলানা মো. জহিরুল ইসলাম উপস্থিত ছিলেন। তিনি সহকারী প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে বিএনপি নেতা মো. জয়নাল আবেদীনের দেওয়া অভিযোগ পত্রে একজন দলীয় পদধারী ব্যক্তি কীভাবে নির্বাচনকালীন সহকারী প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করতে পারেন এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। অভিযোগের বিষয়ে জানতে চাইলে মো. জহিরুল ইসলাম বলেন, ‘আমি দরখাস্তের মাধ্যমে সহকারী প্রিজাইডিং অফিসারের দায়িত্ব থেকে নিজেকে অব্যাহতি নিয়েছি।’ ঘটনার সত্

সহকারী প্রিসাইডিং কর্মকর্তার প্রশিক্ষণ নিলেন জামায়াত নেতা

খাগড়াছড়ির দীঘিনালায় দলীয় পদধারী ব্যক্তির নির্বাচন কর্মকর্তার প্রশিক্ষণ নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ব্যবস্থা নিতে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীন।

অভিযুক্তের নাম মাওলানা মো. জহিরুল ইসলাম। তিনি উপজেলার রশিদ নগর দাখিল মাদরাসার সহকারী মৌলভি ও জামায়াতের দীঘিনালা উপজেলা জামায়াতের বায়তুল মাল সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

এর আগে মঙ্গলবার দীঘিনালায় প্রিজাইডিং কর্মকর্তা ও ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ওই প্রশিক্ষণে মাওলানা মো. জহিরুল ইসলাম উপস্থিত ছিলেন। তিনি সহকারী প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে বিএনপি নেতা মো. জয়নাল আবেদীনের দেওয়া অভিযোগ পত্রে একজন দলীয় পদধারী ব্যক্তি কীভাবে নির্বাচনকালীন সহকারী প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করতে পারেন এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে মো. জহিরুল ইসলাম বলেন, ‘আমি দরখাস্তের মাধ্যমে সহকারী প্রিজাইডিং অফিসারের দায়িত্ব থেকে নিজেকে অব্যাহতি নিয়েছি।’

ঘটনার সত্যতা স্বীকার করে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিল পারভেজ বলেন, ‘অভিযুক্ত প্রিসাইডিং কর্মকর্তা ইতোমধ্যে অব্যাহতি চেয়ে আবেদন জমা দিয়েছেন। এখনো কাউকে চূড়ান্তভাবে দায়িত্ব দেওয়া হয়নি। এখন পর্যন্ত কেবল প্রশিক্ষণের জন্য তালিকাভুক্ত করা হয়েছে।’

প্রবীর সুমন/আরএইচ/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow