সহকারী শিক্ষক-শিক্ষিকার বেতন বৃদ্ধি নিয়ে নতুন প্রজ্ঞাপন

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে সহকারী শিক্ষক-শিক্ষিকাদের পদনাম অন্তর্ভুক্তি এবং উচ্চতর শিক্ষাগত যোগ্যতার বিপরীতে অগ্রিম বর্ধিত বেতন (ইনক্রিমেন্ট) সুবিধা প্রদানের লক্ষ্যে একটি নতুন প্রজ্ঞাপন জারি করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের পূর্বসম্মতির ভিত্তিতে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। দ্বিতীয় শ্রেণির এমএড বা মাস্টার্স ডিগ্রির জন্য একটি এবং প্রথম শ্রেণির এমএড বা মাস্টার্স ডিগ্রির জন্য দুটি অগ্রিম বর্ধিত বেতন প্রাপ্য হবেন সহকারী শিক্ষক-শিক্ষিকা। আদেশটি ২০১৫ সালের ১ জুলাই থেকে কার্যকর হবে। বুধবার (২৮ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়, অর্থ মন্ত্রণালয়ের ২০২৪ সালের ৩০ অক্টোবরের সম্মতির আলোকে (চাকরি বেতন ও ভাতা) আদেশ, ২০১৫–এর ১২ (২) নম্বর অনুচ্ছেদে বর্ণিত তদানিন্তন এডুকেশন ডিপার্টমেন্ট মেমোরেন্ডামের নম্বর ৮৩২-এর তফসিলে ‘সহকারী শিক্ষক-শিক্ষিকা’ পদনাম অন্তর্ভুক্তি এবং অগ্রিম বর্ধিত বেতনসুবিধা উল্লিখিতভাবে সংযোজন করা হলো। দ্বিতীয় শ্রেণির এমএড বা মাস্টার্স ডিগ্রির জন্য একটি এবং প্রথম শ্রেণির এমএড বা মাস্টার্স ডিগ্রির জন্য দুটি অগ্রিম বর্ধিত বেতন

সহকারী শিক্ষক-শিক্ষিকার বেতন বৃদ্ধি নিয়ে নতুন প্রজ্ঞাপন
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে সহকারী শিক্ষক-শিক্ষিকাদের পদনাম অন্তর্ভুক্তি এবং উচ্চতর শিক্ষাগত যোগ্যতার বিপরীতে অগ্রিম বর্ধিত বেতন (ইনক্রিমেন্ট) সুবিধা প্রদানের লক্ষ্যে একটি নতুন প্রজ্ঞাপন জারি করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের পূর্বসম্মতির ভিত্তিতে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। দ্বিতীয় শ্রেণির এমএড বা মাস্টার্স ডিগ্রির জন্য একটি এবং প্রথম শ্রেণির এমএড বা মাস্টার্স ডিগ্রির জন্য দুটি অগ্রিম বর্ধিত বেতন প্রাপ্য হবেন সহকারী শিক্ষক-শিক্ষিকা। আদেশটি ২০১৫ সালের ১ জুলাই থেকে কার্যকর হবে। বুধবার (২৮ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়, অর্থ মন্ত্রণালয়ের ২০২৪ সালের ৩০ অক্টোবরের সম্মতির আলোকে (চাকরি বেতন ও ভাতা) আদেশ, ২০১৫–এর ১২ (২) নম্বর অনুচ্ছেদে বর্ণিত তদানিন্তন এডুকেশন ডিপার্টমেন্ট মেমোরেন্ডামের নম্বর ৮৩২-এর তফসিলে ‘সহকারী শিক্ষক-শিক্ষিকা’ পদনাম অন্তর্ভুক্তি এবং অগ্রিম বর্ধিত বেতনসুবিধা উল্লিখিতভাবে সংযোজন করা হলো। দ্বিতীয় শ্রেণির এমএড বা মাস্টার্স ডিগ্রির জন্য একটি এবং প্রথম শ্রেণির এমএড বা মাস্টার্স ডিগ্রির জন্য দুটি অগ্রিম বর্ধিত বেতন প্রাপ্য হবেন। আদেশটি ২০১৫ সালের ১ জুলাই থেকে কার্যকর হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow