সহিংসতাকারীদের কঠোর হুঁশিয়ারি শামা ওবায়েদের
ফরিদপুরের সালথায় চলমান সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন ফরিদপুর-২ আসনের নবনির্বাচিত এমপি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ বার্তা দেন।
শামা ওবায়েদ বলেন, ‘প্রিয় সালথাবাসী, আপনারা শান্ত থাকুন। কোনো ধরনের সহিংসতা কাম্য নয়। হামলা ও সহিংসতারাকীদের বিরুদ্ধে আমার কঠোর অবস্থান। এসব কেউ করলে, তাদের বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। এলাকায় সেনাবাহিনী ও পুলিশ অবস্থান করছে। তাদের সকলে মিলে সহযোগিতা করুন। এলাকা নিরাপদ রাখুন।’
তিনি বলেন, আমি সকল পক্ষকে শান্ত থেকে এলাকার পরিবেশ ভালো রাখার আহ্বান জানাচ্ছি। আজকের সহিংসতা ও হামলায় যাদের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের পাশে দাঁড়ানোর জন্য সবাইকে অনুরোধ করছি।
উল্লেখ্য, আধিপত্য বিস্তার নিয়ে শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়নের খারদিয়া ও পার্শ্ববর্তী বোয়ালমারী উপজেলার পরমেশ্বর্দী ইউনিয়নের ময়েনদিয়া এলাকাবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বসতবাড়িতে হামলা চা
ফরিদপুরের সালথায় চলমান সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন ফরিদপুর-২ আসনের নবনির্বাচিত এমপি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ বার্তা দেন।
শামা ওবায়েদ বলেন, ‘প্রিয় সালথাবাসী, আপনারা শান্ত থাকুন। কোনো ধরনের সহিংসতা কাম্য নয়। হামলা ও সহিংসতারাকীদের বিরুদ্ধে আমার কঠোর অবস্থান। এসব কেউ করলে, তাদের বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। এলাকায় সেনাবাহিনী ও পুলিশ অবস্থান করছে। তাদের সকলে মিলে সহযোগিতা করুন। এলাকা নিরাপদ রাখুন।’
তিনি বলেন, আমি সকল পক্ষকে শান্ত থেকে এলাকার পরিবেশ ভালো রাখার আহ্বান জানাচ্ছি। আজকের সহিংসতা ও হামলায় যাদের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের পাশে দাঁড়ানোর জন্য সবাইকে অনুরোধ করছি।
উল্লেখ্য, আধিপত্য বিস্তার নিয়ে শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়নের খারদিয়া ও পার্শ্ববর্তী বোয়ালমারী উপজেলার পরমেশ্বর্দী ইউনিয়নের ময়েনদিয়া এলাকাবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুরসহ আগুন ধরিয়ে দেয়া হয়। এতে অনেকে আহত হওয়ার খবর পাওয়া গেছে।
এর আগে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে রামকান্তপুর গ্রামে মসজিদের মধ্যে ভোট দেওয়া নিয়ে তর্কের জেরে বিএনপি সমর্থকদের ওপর হামলা ও বাড়িঘর ভাঙচুর করার অভিযোগ উঠে। এতে অন্তত ১১ জন আহত হয়। পরে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।