সাঁতার শিখতে গিয়ে প্রাণটাই গেল শিশুর

জামালপুরের মাদারগঞ্জে জমে থাকা বৃষ্টির পানিতে সাঁতার শিখতে গিয়ে আনাস (১১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ মে) দুপুরে উপজেলার থানা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আনাস ওই এলাকার হাফিজুরের ছেলে। তাদের গ্রামের বাড়ি উপজেলার মির্জাপুরে। স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির পাশে বৃষ্টির পানিতে সৃষ্টি হওয়া একটি ডোবায় সাঁতার শিখতে যায় আনাস। তার সঙ্গে অন্য শিশুরাও ছিল। একপর্যায়ে সে গভীর পানিতে তলিয়ে যায়। পরে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নুসরাত জাহান ঐশী জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বলেন, ‌‘ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, বর্ষা মৌসুমে শিশুদের জলাশয় বা ডোবার আশপাশে চলাফেরার ক্ষেত্রে অভিভাবকদের আরও সচেতন হওয়া জরুরি। হৃদয় আহম্মেদ/এসআর/এমএস

সাঁতার শিখতে গিয়ে প্রাণটাই গেল শিশুর

জামালপুরের মাদারগঞ্জে জমে থাকা বৃষ্টির পানিতে সাঁতার শিখতে গিয়ে আনাস (১১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৬ মে) দুপুরে উপজেলার থানা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আনাস ওই এলাকার হাফিজুরের ছেলে। তাদের গ্রামের বাড়ি উপজেলার মির্জাপুরে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির পাশে বৃষ্টির পানিতে সৃষ্টি হওয়া একটি ডোবায় সাঁতার শিখতে যায় আনাস। তার সঙ্গে অন্য শিশুরাও ছিল। একপর্যায়ে সে গভীর পানিতে তলিয়ে যায়। পরে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নুসরাত জাহান ঐশী জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বলেন, ‌‘ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, বর্ষা মৌসুমে শিশুদের জলাশয় বা ডোবার আশপাশে চলাফেরার ক্ষেত্রে অভিভাবকদের আরও সচেতন হওয়া জরুরি।

হৃদয় আহম্মেদ/এসআর/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow