সাঁড়াশি অভিযান, কিশোর গ্যাং সদস্যসহ গ্রেপ্তার ১০৩
রাজধানীর মিরপুর বিভাগে বিশেষ সাঁড়াশি অভিযান চালিয়ে কিশোর গ্যাং সদস্যসহ বিভিন্ন অপরাধে জড়িত ১০৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শনিবার (২৩ মে) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এ তথ্য জানান। তিনি বলেন, জননিরাপত্তা নিশ্চিতকরণ, মাদক নির্মূল, চাঁদাবাজি ও সন্ত্রাস দমনের লক্ষ্যে শুক্রবার (২২ মে) দিনব্যাপী মিরপুর বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গ্রেপ্তারদের কাছ থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে মিরপুর মডেল থানা এলাকা থেকে ২৪ জন, পল্লবী থানা থেকে ২৮ জন, কাফরুল থানা থেকে চারজন, শাহআলী থানা থেকে ১২ জন, দারুস সালাম থানা থেকে ১১ জন, ভাষানটেক থানা থেকে আটজন এবং রূপনগর থানা এলাকা থেকে ১৬ জনকে আটক করা হয়। ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।
রাজধানীর মিরপুর বিভাগে বিশেষ সাঁড়াশি অভিযান চালিয়ে কিশোর গ্যাং সদস্যসহ বিভিন্ন অপরাধে জড়িত ১০৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
শনিবার (২৩ মে) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এ তথ্য জানান।
তিনি বলেন, জননিরাপত্তা নিশ্চিতকরণ, মাদক নির্মূল, চাঁদাবাজি ও সন্ত্রাস দমনের লক্ষ্যে শুক্রবার (২২ মে) দিনব্যাপী মিরপুর বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে গ্রেপ্তারদের কাছ থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারদের মধ্যে মিরপুর মডেল থানা এলাকা থেকে ২৪ জন, পল্লবী থানা থেকে ২৮ জন, কাফরুল থানা থেকে চারজন, শাহআলী থানা থেকে ১২ জন, দারুস সালাম থানা থেকে ১১ জন, ভাষানটেক থানা থেকে আটজন এবং রূপনগর থানা এলাকা থেকে ১৬ জনকে আটক করা হয়।
ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।
What's Your Reaction?