সাংবাদিকদের ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাংবাদিকদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৯ মে) প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বিভিন্ন গণমাধ্যমে ঈদের শুভেচ্ছা কার্ড পাঠানো হয়। কার্ডে লেখা রয়েছে- ‘হীনতা, দীনতা, অহংকার ও স্বার্থপরতা পরিত্যাগ করে সৌহার্দ্য আর ভ্রাতৃত্বের অটুট বন্ধনে ত্যাগ ও পারস্পরিক সহমর্মিতায় গড়ে উঠুক আমাদের রাষ্ট্র ও সমাজ। সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা।’ প্রধানমন্ত্রীর এই শুভেচ্ছা বার্তাকে ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখছেন সাংবাদিকরা। প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার সিনিয়র রিপোর্টার ইমরান হাসান মজুমদার বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকদের পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন। আজ (মঙ্গলবার) অফিসে গিয়ে প্রধানমন্ত্রীর পাঠানো ঈদের শুভেচ্ছা কার্ড দেখেছি, ভালো লেগেছে। আমার নিজের এবং প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা এবং ঈদের শুভেচ্ছা জানাই।’ কেএইচ/একিউএফ

সাংবাদিকদের ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাংবাদিকদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১৯ মে) প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বিভিন্ন গণমাধ্যমে ঈদের শুভেচ্ছা কার্ড পাঠানো হয়।

কার্ডে লেখা রয়েছে- ‘হীনতা, দীনতা, অহংকার ও স্বার্থপরতা পরিত্যাগ করে সৌহার্দ্য আর ভ্রাতৃত্বের অটুট বন্ধনে ত্যাগ ও পারস্পরিক সহমর্মিতায় গড়ে উঠুক আমাদের রাষ্ট্র ও সমাজ। সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা।’

প্রধানমন্ত্রীর এই শুভেচ্ছা বার্তাকে ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখছেন সাংবাদিকরা। প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার সিনিয়র রিপোর্টার ইমরান হাসান মজুমদার বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকদের পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন। আজ (মঙ্গলবার) অফিসে গিয়ে প্রধানমন্ত্রীর পাঠানো ঈদের শুভেচ্ছা কার্ড দেখেছি, ভালো লেগেছে। আমার নিজের এবং প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা এবং ঈদের শুভেচ্ছা জানাই।’

কেএইচ/একিউএফ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow