সাংবাদিকদের ওপর হামলা: কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস তথ্যমন্ত্রীর

কিশোরগঞ্জে পাগলা মসজিদের নিলাম ডাকের সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিকের ওপর নিলাম সিন্ডিকেটের বর্বরোচিত হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। হামলার ঘটনাটি দুঃখজনক উল্লেখ করে মন্ত্রী বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখতে কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। রোববার (৮ মার্চ) দুপুরে সন্ত্রাসী হামলায় আহত কিশোরগঞ্জ সাংবাদিক ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক ও গ্লোবাল টেলিভিশনের জেলা প্রতিনিধি ফয়জুল ইসলাম ভূঁইয়া পিংকুকে ফোন করে এসব কথা বলেন তিনি। এ সময় মন্ত্রী পিংকুসহ আহত দুই সাংবাদিকের চিকিৎসার খোঁজখবর নেন। তথ্য মন্ত্রণালয় ও সরকার সাংবাদিকদের পাশে রয়েছে বলেও তিনি আশ্বাস দেন। আহত সাংবাদিক ফয়জুল ইসলাম ভূঁইয়া পিংকু বিষয়টি নিশ্চিত করে জানান, মন্ত্রী আমাদের চিকিৎসাসহ সব বিষয়ে পাশে থাকার আশ্বাস দিয়েছেন এবং হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। গত ৫ ফেব্রুয়ারি বিকেলে শহরের পাগলা মসজিদে নিলাম ডাকের সংবাদ সংগ্রহ করতে গিয়ে নিলাম সিন্ডিকেটের হামলার শিকার হন স্থানীয় কয়েকজন সাংবাদি

সাংবাদিকদের ওপর হামলা: কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস তথ্যমন্ত্রীর

কিশোরগঞ্জে পাগলা মসজিদের নিলাম ডাকের সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিকের ওপর নিলাম সিন্ডিকেটের বর্বরোচিত হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

হামলার ঘটনাটি দুঃখজনক উল্লেখ করে মন্ত্রী বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখতে কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

রোববার (৮ মার্চ) দুপুরে সন্ত্রাসী হামলায় আহত কিশোরগঞ্জ সাংবাদিক ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক ও গ্লোবাল টেলিভিশনের জেলা প্রতিনিধি ফয়জুল ইসলাম ভূঁইয়া পিংকুকে ফোন করে এসব কথা বলেন তিনি।

এ সময় মন্ত্রী পিংকুসহ আহত দুই সাংবাদিকের চিকিৎসার খোঁজখবর নেন। তথ্য মন্ত্রণালয় ও সরকার সাংবাদিকদের পাশে রয়েছে বলেও তিনি আশ্বাস দেন।

আহত সাংবাদিক ফয়জুল ইসলাম ভূঁইয়া পিংকু বিষয়টি নিশ্চিত করে জানান, মন্ত্রী আমাদের চিকিৎসাসহ সব বিষয়ে পাশে থাকার আশ্বাস দিয়েছেন এবং হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন।

গত ৫ ফেব্রুয়ারি বিকেলে শহরের পাগলা মসজিদে নিলাম ডাকের সংবাদ সংগ্রহ করতে গিয়ে নিলাম সিন্ডিকেটের হামলার শিকার হন স্থানীয় কয়েকজন সাংবাদিক। এতে গুরুতর আহত হন চ্যানেল টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি খায়রুল আলম ফয়সাল এবং গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি ফয়জুল ইসলাম ভূঁইয়া পিংকু।

এ ঘটনায় ওই রাতেই আহত ফয়জুল ইসলাম ভূঁইয়া পিংকু বাদী হয়ে ৮ জনের নামোল্লেখসহ অজ্ঞাত আরও ১০ জনকে আসামি করে কিশোরগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে রাতেই দুইজনকে আটক করে।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম ভূঁইয়া জানান, আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে তিন দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। আগামী মঙ্গলবার এ রিমান্ড আবেদনের শুনানি হবে বলে আদালত সূত্রে জানা গেছে।

এদিকে হামলার ঘটনায় জড়িত অনেক আসামি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং বাদীসহ অন্য সাংবাদিকদের হুমকি দিলেও পুলিশ তাদের গ্রেফতার করছে না বলে অভিযোগ করেছেন মামলার বাদী পিংকু।

তিনি জানান, মোবাইল ফোনে কথা বলার সময় বিষয়টি তথ্য মন্ত্রীকেও অবহিত করেছেন তিনি।

এসকে রাসেল/এনএইচআর/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow