সাংবাদিকদের ওয়েজবোর্ড নিয়ে যে বার্তা দিলেন তথ্যমন্ত্রী
তথ্যের মৌলিক অধিকার নিশ্চিত ও তথ্য মন্ত্রণালয়কে ঢেলে সাজানোর পাশাপাশি সাংবাদিকদের ওয়েজবোর্ড বিষয়ে সরকার রোডম্যাপ তৈরি করছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। রোববার (১৫ মার্চ) বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) ইফতার ও দোয়া মাহফিলে এ কথা জানান তিনি। তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর পরামর্শে তথ্য মন্ত্রণালয়কে পরিপূর্ণভাবে ঢেলে সাজানোর কাজ করছে সরকার। তিনি আরও বলেন, সাংবাদিকদের বিভিন্ন সমস্যা নিয়ে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে সমন্বয়ের চিন্তা রয়েছে। এ সময় সাংবাদিকদের পরামর্শ দিয়ে সহায়তার কথা বলেন তিনি। মানুষের তথ্যের চাহিদার আলোকে মন্ত্রণালয়কে পুনর্গঠনের প্রত্যয় ব্যক্ত করে নিরপেক্ষ তথ্য সেবার মান বাড়াতে কাজ করতে আহ্বান জানান তথ্যমন্ত্রী।
তথ্যের মৌলিক অধিকার নিশ্চিত ও তথ্য মন্ত্রণালয়কে ঢেলে সাজানোর পাশাপাশি সাংবাদিকদের ওয়েজবোর্ড বিষয়ে সরকার রোডম্যাপ তৈরি করছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
রোববার (১৫ মার্চ) বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) ইফতার ও দোয়া মাহফিলে এ কথা জানান তিনি।
তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর পরামর্শে তথ্য মন্ত্রণালয়কে পরিপূর্ণভাবে ঢেলে সাজানোর কাজ করছে সরকার।
তিনি আরও বলেন, সাংবাদিকদের বিভিন্ন সমস্যা নিয়ে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে সমন্বয়ের চিন্তা রয়েছে। এ সময় সাংবাদিকদের পরামর্শ দিয়ে সহায়তার কথা বলেন তিনি।
মানুষের তথ্যের চাহিদার আলোকে মন্ত্রণালয়কে পুনর্গঠনের প্রত্যয় ব্যক্ত করে নিরপেক্ষ তথ্য সেবার মান বাড়াতে কাজ করতে আহ্বান জানান তথ্যমন্ত্রী।
What's Your Reaction?